মঙ্গলবার, ৭ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ২৩শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

টিআইবির প্রতিবেদন ধোঁয়াশা : দুদক সচিব 

news-image

নিজস্ব প্রতিবেদক : দুর্নীতি দমন কমিশনের (দুদক) সচিব মো. মাহবুব হোসেন বলেছেন, তাদের (টিআইবি) সবকিছুতেই ধোঁয়াশা, কোথা থেকে কতটুকু নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে তা পরিষ্কার না। বুধবার (৩১ জানুয়ারি) রাজধানীর সেগুনবাগিচায় দুদকের কার্যালয়ের সামনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

এ সময় দুদক সচিব বলেন, ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) প্রতিবেদনে দুর্নীতির বিষয়ে সুস্পষ্ট কোনো তথ্য নেই।

গতকাল (৩০ জানুয়ারি) ‘দুর্নীতির ধারণা সূচক ২০২৩-এ বাংলাদেশের অবস্থানের অবনতি’ শীর্ষক টিআইবির প্রতিবেদন বিষয়ে এ মন্তব্য করেন দুদক সচিক। তিনি বলেন, কোন কোন বিষয়ের ওপরে কী কী প্রক্রিয়ায় মূল্যায়ন কার্যক্রম সম্পন্ন করেছে, যেগুলো সম্পর্কে প্রতিবেদনে সুস্পষ্টভাবে কোনো কিছুর উল্লেখ নেই। সুতরাং টিআইবির ধারণাসূচকের বিষয়ে দুদকের পক্ষে মন্তব্য করার কোনো অবকাশ নেই।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে দুদক সচিব বলেন, দুর্নীতি দমন কমিশন টিআইবির প্রতিপক্ষ না। দুদক তার আইন অনুযায়ী কাজ করছে। টিআইবি একটি বেসরকারি প্রতিষ্ঠান, তারা একটি পারসেপশন প্রকাশ করেছে। সেটি তারা করতেই পারে।

তিনি জানান, ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল (টিআই) নীতিমালা অনুযায়ী দুর্নীতি ধারণাসূচক (সিপিআই) প্রণয়ন করা হয় কয়েকটি জরিপের ওপর ভিত্তি করে। এই জরিপগুলোতে মূলত ব্যবসায়ী, বিনিয়োগকারী, সংশ্লিষ্ট খাতের বিশ্লেষকদের ধারণার প্রতিফলন ঘটে থাকে। এক্ষেত্রে তারা কি বিবেচনায় নিয়েছে সেটির ব্যাখ্যা নেই।

তিনি জানান, রাষ্ট্রের প্রধান ৩টি অঙ্গ নির্বাহী বিভাগ, বিচার বিভাগ এবং আইন বিভাগ (জাতীয় সংসদ)। এদের অধীনে বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ, দপ্তর, অধিদপ্তর, সংস্থার কার্যক্রম পরিচালিত হয়। এ বিষয়ে সরকার মন্তব্য করতে পারে। কোনো দপ্তরে দুর্নীতি সংঘটিত হলে এবং তা দুদকের গোচরীভূত হলে, দুদক দুর্নীতি দমন কমিশন আইন-২০০৪ মোতাবেক ব্যবস্থা গ্রহণ করে। এ ছাড়া দুর্নীতি প্রতিরোধবিষয়ক দুদকের বিভিন্ন কার্যক্রম চলমান।

মাহবুব হোসেন বলেন, বাংলাদেশের ক্ষেত্রে ২০২৩ সালের সিপিআই নির্ধারণের জন্য মোট ৮টি জরিপ নির্ধারিত হয়েছে। তার কোন কোন বিষয়ে জরিপ করেছে এর সুস্পষ্ট ব্যাখ্যা নেই।

এর আগে গতকাল ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) কর্তৃক দুর্নীতির ধারণাসূচক (সিপিআই) প্রতিবেদন বলা হয়েছে- দুর্নীতিতে এবার বাংলাদেশের অবস্থান হয়েছে ১০তম, যা গতবার ছিল ১২তম। গত এক যুগের মধ্যে বাংলাদেশে দুর্নীতি এবার সবচেয়ে বেশি।

এ জাতীয় আরও খবর

এই বোমা বিস্ফোরণ প্রশাসনের সহায়তায় হয়েছে : নাহিদ ইসলাম

সাভারে এনসিপির সমাবেশ চলাকালে বিস্ফোরণ

১৪২ রানের লক্ষ্যেও জিম্বাবুয়ের কাছে হারল বাংলাদেশ

প্রথম ভালোবাসা কি ভোলা যায় : কেয়া পায়েল

‘২৬ জন মেসিকে’ নিয়ে আর্জেন্টিনার বিপক্ষে লড়বে মিশর

মিশর ম্যাচের আগে স্বস্তির খবর পেল আর্জেন্টিনা

ডে কেয়ার সেন্টার দেশ গঠনের ভিত্তি: জুবাইদা রহমান

গাজার শাসনভার ছাড়ার ঘোষণা হামাসের

প্রধানমন্ত্রীর কাছে বিচার চাইলেন চিত্রনায়িকা

চক্ষু স্বাস্থ্য নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে আইএপিবি প্রধানের সাক্ষাৎ

গ্রামে লোডশেডিং মূলত কারিগরি কারণে: বিদ্যুৎমন্ত্রী

ফুলবাড়ীয়া মার্কেটে দখল ও চাঁদাবাজির অভিযোগ