,

নির্বাচন নিয়ে বিএনপির বক্তব্য ভুল : রাশিয়ার রাষ্ট্রদূত

news-image

নিজস্ব প্রতিবেদক : আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদের সঙ্গে বৈঠক করেছেন ঢাকায় নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার ভি মান্টিটস্কি। বৈঠক শেষে তিনি বলেন, বাংলাদেশের নির্বাচন নিয়ে বিএনপির বক্তব্য ভুল। নির্বাচনে জনগণের ভোটেই ক্ষমতায় এসেছে আওয়ামী লীগ।

বুধবার (৩১ জানুয়ারি) পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা বলেন ভি মান্টিটস্কি। তিনি বলেন, ‘জনগণের ভোটেই আওয়ামী লীগ ক্ষমতায় এসেছে এবং নির্বাচনের গ্রহণযোগ্যতা নিয়ে কোনো দ্বিমত নেই’।

আলেকজান্ডার ভি মান্টিটস্কি বলেন, রাশিয়া কখনোই যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞাকে স্বীকৃতি দেয় না। এর ফলে ভোগান্তিতে পড়েছে বাংলাদেশও। রাশিয়ার রাষ্ট্রদূত আরও বলেন, দ্বিপাক্ষিক বাণিজ্যে টাকা ও রাশিয়ার মুদ্রা রুবলের বিনিময় নিয়ে দুই দেশের কেন্দ্রীয় ব্যাংক কাজ করছে।

পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেন, বৈঠকে দুই দেশের বাণিজ্য নিয়ে আলোচনা হয়েছে। শুধু রাশিয়া নয়, যে কোনো দেশের সঙ্গেই নিজস্ব মুদ্রায় বাণিজ্য হলে, নির্দিষ্ট কোনো মুদ্রার ওপর নির্ভরশীলতা কমবে।

রাশিয়া সফরের জন্য প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানানো হয়েছে বলেও জানান তিনি।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট