মঙ্গলবার, ৭ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ২৩শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

কিয়ারার হাতে হীরার তৈরি ঘড়ি, দাম ৫১ লাখেরও বেশি!

news-image

বিনোদন ডেস্ক : পোশাক, অলংকার থেকে শুরু করে দামি অনেক কিছুই সংগ্রহে রয়েছে কিয়ারা আদভানির। কিন্তু এই বলিউড অভিনেত্রী এবার যা সংগ্রহ করেছেন, তার দাম শুনে অবাক হয়েছেন অনেকেই।

জিনিসটি হলো সাপের আদলে গড়া বিলাসবহুল ব্র্যান্ডের একটি ব্রেসলেট ঘড়ি। যার দাম ৪৭ হাজার মার্কিন ডালার; টাকার অঙ্কে ৫১ লাখ ৭০ হাজারেরও বেশি। সম্প্রতি নন্দিত পরিচালক ও সঞ্চালক করণ জোহরের ‘কফি উইথ করণ’ অনুষ্ঠানে হাজির হয়েছিলেন কিয়ারা। মূলত, সেখানেই এ অভিনেত্রীর হাতে ঘড়িটি দেখা গিয়েছিল। এ আয়োজনে কিয়ারার সাজপোশাক থেকে শুরু করে ঘড়িটিও নজর কেড়েছিল অনেকের।

তাই ঘড়ি সম্পর্কে কৌতূহলও প্রকাশ করেছেন নেটদুনিয়ার বাসিন্দাদের অনেকেই। কিন্তু খোঁজখবর নিয়ে যখন জেনেছেন, ১৮ ক্যারেটের হোয়াইট গোল্ড ও হীরা দিয়ে তৈরি ঘড়িটির দাম ৪৭ হাজার ডলার, তখন অনেকেই আঁতকে উঠেছেন। ইতালীয় বুলগেরি সেরপেন্তি ব্র্যান্ডের ঘড়িটির দাম যতটা না অবাক করেছে অনুরাগীদের, তার চেয়েও বেশি অবাক হয়েছেন কিয়ারার হাতে এটি আর না দেখতে পাওয়ায়। অনেকেরই এখন প্রশ্ন, ব্যবহারের জন্য নাকি শুধু সংগ্রহে রাখার জন্যই অভিনেত্রী ঘড়িটি কিনেছেন? কেউ কেউ আবার প্রশ্ন করেছেন, এটি বিশেষ কারও দেওয়া বিশেষ উপহার কিনা।

প্রশ্ন যতই থাকুক, বরাবরের মতো নেটিজেনদের এ প্রশ্নের উত্তরও পাওয়া যায়নি তাঁর কাছে। এদিকে ঘড়ি সংগ্রহ করে কিয়ারা যেমন অনুরাগীদের অবাক করেছেন, তেমনি তাঁর অনুসারীরাও অবাক করে দিয়েছেন অসময়ে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে। সম্প্রতি মুম্বাই বিমানবন্দরে আরও একবার পাপারাজ্জিদের মুখোমুখি হতে হয়েছিল তাঁকে। সেখানেই হঠাৎ পাপারাজ্জিরা তাঁকে ‘শুভ জন্মদিন’ বলে শুভেচ্ছা জানান। শুরুতে অবাক হলেও পরে নিজেকে সামলে নিয়ে অনুসারীদের আঙুলের ইশারায় অভিনেত্রী জানিয়ে দিয়েছেন, তাঁর প্রকৃত জন্মদিন আসতে এখনও অনেক দিন বাকি।

এ জাতীয় আরও খবর

এই বোমা বিস্ফোরণ প্রশাসনের সহায়তায় হয়েছে : নাহিদ ইসলাম

সাভারে এনসিপির সমাবেশ চলাকালে বিস্ফোরণ

১৪২ রানের লক্ষ্যেও জিম্বাবুয়ের কাছে হারল বাংলাদেশ

প্রথম ভালোবাসা কি ভোলা যায় : কেয়া পায়েল

‘২৬ জন মেসিকে’ নিয়ে আর্জেন্টিনার বিপক্ষে লড়বে মিশর

মিশর ম্যাচের আগে স্বস্তির খবর পেল আর্জেন্টিনা

ডে কেয়ার সেন্টার দেশ গঠনের ভিত্তি: জুবাইদা রহমান

গাজার শাসনভার ছাড়ার ঘোষণা হামাসের

প্রধানমন্ত্রীর কাছে বিচার চাইলেন চিত্রনায়িকা

চক্ষু স্বাস্থ্য নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে আইএপিবি প্রধানের সাক্ষাৎ

গ্রামে লোডশেডিং মূলত কারিগরি কারণে: বিদ্যুৎমন্ত্রী

ফুলবাড়ীয়া মার্কেটে দখল ও চাঁদাবাজির অভিযোগ