,

জয়ে ফিরলেন তামিমরা, পাঁচ হার মাশরাফিদের

news-image

স্পোর্টস ডেস্ক : জয় দিয়ে আসর শুরু করেছিল তামিম ইকবালের ফরচুন বরিশাল। অভিজ্ঞতায় ভরা দল নিয়ে এরপরই পথ হারায় তারা। হেরে যায় পরের তিন ম্যাচে। মঙ্গলবার সিলেট স্ট্রাইকার্সের বিপক্ষে ৪৯ রানে জিতে পথে ফিরেছেন তামিমরা। অন্য দিকে মাশরাফি মর্তুজার সিলেট টানা পাঁচ ম্যাচে হেরে আসর থেকে ছিটকে যাওয়ার পথে পা বাড়িয়ে দিয়েছে।

মঙ্গলবার সিলেট স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নেমে ৫ উইকেট হারিয়ে ১৮৬ রানের বড় সংগ্রহ তোলে ফরচুন বরিশাল। ওপেনার ও অধিনায়ক তামিম (২) রান না পেলেও পাকিস্তানের ওপেনার আহমেদ শেহজাদ খেলেন ৪১ বলে ৬৬ রানের দারুণ ইনিংস। নয়টি চার ও দুটি ছক্কা মারেন তিনি।

তার সঙ্গে জুটি গড়া সৌম্য সরকার ১৬ বলে ২০ রান করেন। মুশফিক খেলেন ২১ রানের ইনিংস। তবে রান বাড়িয়ে নেওয়ার কাজটা করেছেন মাহমুদউল্লাহ রিয়াদ। তার ব্যাট থেকে ২৪ বলে ৫১ রানের দুর্দান্ত ইনিংস এসেছে। অভিজ্ঞ রিয়াদ সাতটি চারের সঙ্গে দুটি ছক্কার শটে ওই রান করেন। মিরাজ ৬ বলে ১৫ রানের ইনিংস খেলেন।

জবাব দিতে নেমে সিলেট শুরুতে ওপেনার নাজমুল শান্তকে (৯) হারায়। এরপর শামসুর রহমান ২৫ রান করে সাজঘরে ফিরে যান। চারে নেমে মাশরাফিও (২) রান পাননি। ৫২ রানে ৩ উইকেট হারানোর পর জাকির হাসান ও বেনি হাওয়েল সিলেটকে রান তাড়ার আশা দিচ্ছিলেন। তবে জাকির ৩৪ বলে ৪৬ রান করে ফিরলে ওই আশা ভাঙে। পরেই হাওয়েল আউট হন ২৪ রান করে। সিলেট ১৭.৩ ওভারে ১৩৭ রান করে অলআউট হয়।

পাঁচ ম্যাচের পাঁচটিতে হেরে সিলেট সবার আগে গ্রুপ পর্ব থেকে বিদায়ের পথে আছে। শেষ চারে যেতে বাকি ৭ ম্যাচেই জিততে হবে তাদের। অন্য দিকে টানা তিন হারের পর জয়ের দেখা পেয়েছে বরিশাল। পাঁচ ম্যাচে এটি তাদের দ্বিতীয় জয়। সাত দলের মধ্যে পয়েন্ট টেবিলে পাঁচে আছে তারা।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট