,

অনেকটা সুস্থ ফারুকী, হাসপাতাল থেকে ফিরলেন বাসায়

news-image

বিনোদন প্রতিবেদক : মস্তিষ্কে রক্তক্ষরণ নিয়ে গত ২২ জানুয়ারি হাসপাতালে ভর্তি হন খ্যাতিমান নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী। সেখানে কয়েকদিন তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে রাখার পর কেবিনে স্থানান্তর করা হয়। আগের চেয়ে এখন অনেকটা সুস্থ আছেন ফারুকী। কিছুটা সুস্থবোধ করায় তাকে হাসপাতাল থেকে গতকাল বিকেলে বাসায় ফিয়েছেন নির্মাতা।

মঙ্গলবার (৩০ জানুয়ারি) দেশের এক গণমাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন তিশা-ফারুকীর পরিবারের এক ঘনিষ্ঠজন। এ প্রসঙ্গে তিনি বলেন, ফারুকীর শারীরিক অবস্থার ধীরে ধীরে উন্নতি হচ্ছে, তাই গত ২৯ জানুয়ারি বিকেলে তাকে বাসায় নিয়ে যাওয়া হয়েছে।

চার দিনে আগে ফুল হাতে একটি ছবি পোস্ট করে সামাজিক যোগাযোগ মাধ্যমে তিশা লিখেছেন, ‘গোলাপ টা হাতে পেয়ে তার মুখে একটা হাসি ফুটে উঠলো। যে হাসিটা অমূল্য আমার কাছে।’

নির্মাতা ফারুকী ও অভিনেত্রী তিশা ২০১০ সালে ১৬ জুলাই ভালোবেসে বিয়ে করেন। তাদের সংসারে ইলহাম নুসরাত ফারুকী নামে এক সন্তান রয়েছে।

প্রায় ২৫ বছর ধরে চলচ্চিত্র নির্মাণের সঙ্গে পথা চলা ফারুকীর। সম্প্রতি ওটিটিতে মুক্তি পায় তার নির্মিত ‘সামথিং লাইক অ্যান অটোবায়োগ্রাফি’। নির্মাণের পাশাপাশি প্রথমবারের মতো সেখানে অভিনয়ও করেছেন তিনি। শুধু তাকেই নয়, নির্মাতার মেয়ে ইলহামকেও দেখা গেছে এই সিনেমায়।

এ জাতীয় আরও খবর

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল

গর্ভাবস্থার প্রথম তিন মাসে যা করবেন, যা করবেন না

আপেল সাইডার ভিনেগার খাওয়ার আগে যা জানা জরুরি

ভেনিস ও টরন্টোর পর এবার লন্ডন উৎসবে বাংলাদেশের এই সিনেমা

শেখ হাসিনাকে প্রত্যর্পণ-জ্বালানি সহায়তা নিয়ে যা বলল ভারত

প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে কোনো আপডেট নেই : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ঢাকা-দিল্লি কূটনৈতিক সম্পর্কে নতুন টানাপোড়েন

ইয়েমেনে হুতিদের বিরুদ্ধে ২৪ ঘণ্টায় ১৩৩ অভিযান