,

ফের পেছাল ‘কাজল রেখা’, এবার মুক্তি বৈশাখে

news-image

বিনোদন প্রতিবেদক : বেশ কয়েকবার মুক্তির তারিখ ঘোষনা করে পিছিয়েছে গিয়াস উদ্দিন সেলিমের সিনেমা ‘কাজল রেখা’। সর্বশেষ আগামী ৯ ফেব্রুয়ারি এটি মুক্তি পাওয়ার কথা ছিল। নতুন খবর হচ্ছে সিনেমাটি ৯ ফেব্রুয়ারিতে নয়-ই এই ফেব্রুয়ারি মাসেই মুক্তি পাচ্ছে না। নতুন মুক্তির তারিখ জানিয়ে সেলিম জানান, সিনেমাটি আগামী বৈশাখে মুক্তি পাবে।

মৈমনসিংহ গীতিকার কাজল রেখা অবলম্বনে এটি পরিচালনার পাশাপাশি এর চিত্রনাট্য ও সংলাপ বিন্যাস করেছেন গিয়াস উদ্দিন সেলিম। তিনি বলেন,‘বাঙালীর চিরায়ত ঐতিহ্যের সঙ্গে মিশে আছে ‘কাজল রেখা’। এ কারনে আমরা এটি বৈশাখে মুক্তি দিতে চাচ্ছি। তাছাড়া এর আগে ঈদও আছে। দুটোই বাঙালীর বড় উৎসব। সবদিক বিবেচনা করেই বৈশাখে এর মুক্তির তারিখ চুড়ান্ত করেছি। এটি অনুদানের সিনেমা, তাই অনুদান কমিটি আগে দেখবে, এরপর এটি সেন্সরে যাবে। আশা করছি, শিগগিরই এর সেন্সর মিলবে। ’

গত বছর শেষের দিকে ‘কইন্ন্যা আঁকে গো আলপনা’ গান দিয়ে সিনেমাটির আনুষ্ঠানিক প্রচারনা শুরু হয়। এর পর ঢাকা ও কলকাতার বিভিন্ন মাঠে প্রচার চালান সিনেমার মূল অভিনয়শিল্পীরা।

‘কইন্ন্যা আঁকে গো আলপনা’ শিরোনামের গানটির সংগীতায়োজন করেছেন ইমন চৌধুরী। কণ্ঠ দিয়েছেন অবন্তী সিঁথি, অন্তরা মন্ডল ও হুমায়ারা ইশিকা। লিখেছেন গিয়াস উদ্দিন সেলিম। গানটি প্রকাশের পর থেকেই ইউটিউবসহ অন্যান্য সামাজিক মাধ্যমে বেশ সাড়া ফেলেছে।

কাজল রেখার প্রধান দুটি চরিত্রে অভিনয় করেছেন শরিফুল রাজ ও নবাগত মন্দিরা চক্রবর্তী। বিভিন্ন চরিত্রে রয়েছেন রাফিয়াথ রশিদ মিথিলা, ইরেশ যাকের, আজাদ আবুল কালাম, খায়রুল বাশার, সাদিয়া আয়মানসহ অনেকে। এ সিনেমায় কংকন দাসী চরিত্রে অভিনয় করছেন মিথিলা আর সুচ কুমার চরিত্রে শরিফুল রাজ। সিনেমাটি বাংলাদেশের পাশাপাশি কানাডা, আমেরিকাসহ বিশ্বজুড়ে মুক্তি পাবে।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট