মঙ্গলবার, ২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

মতিঝিলে পুলিশি বাধায় বিএনপির কালো পতাকা মিছিল পণ্ড

news-image

নিজস্ব প্রতিবেদক : পুলিশি বাধার কারণে রাজধানীর মতিঝিল পীরজঙ্গী শাহ মাজারের সামনে বিএনপির কালো পতাকা মিছিল পণ্ড হয়েছে। মঙ্গলবার বিকেল ৩টায় মিছিল শুরু হওয়ার কথা থাকলেও আড়াইটার দিকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় সাংবাদিকদের সঙ্গে কথা বলে চলে যান।

গয়েশ্বর চন্দ্র রায় সাংবাদিকদের বলেন, ইতিমধ্যে আপনারা শুনেছেন উত্তরা থেকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খানকে আটক করেছে। আর এখানে আমাদের নেতাকর্মীরা দাঁড়াতে পারে নাই। এখানে আসার পরে সার্বিক পরিস্থিতি বুঝছি যে, অযথা আমার কর্মী গ্রেপ্তার হবে। কর্মীরা একত্রিত হতে পারছে না। এই পুলিশি তাণ্ডব ও বাধার আমরা তীব্র প্রতিবাদ জানাই।

তিনি বলেন, মিটিং ও মিছিল করা সাংবিধানিক অধিকার। আর আমরা যথাসময়ে পুলিশ কমিশনারের কাছে চিঠি দিয়ে অবহিত করেছি। এরপরেও আজিমপুর থেকে প্রায় ৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। আর পুলিশের সঙ্গে সংঘর্ষ করার কর্মসূচি আজকে আমাদের না। কিন্তু আমাদের চলমান এক দফার আন্দোলন চলমান থাকবে। এটা আমরা গণতান্ত্রিক ও শান্তিপূর্ণ উপায়ে অব্যাহত রাখব।

মতিঝিল থানার ওসি আবুল কালাম আজাদ সাংবাদিকদের বলেন, আজকে কালো পতাকা মিছিলের কোন অনুমতি নাই। সেই কারণে এখানে আমরা তাদেরকে নিষেধ করেছি। কি কারণে অনুমতি নাই, সে ব্যাপারে আমাদের মিডিয়া উইং আছে, আর আমাদের সিনিয়র স্যাররা আপনাদেরকে (সাংবাদিক) ব্রিফ করবেন।

এ জাতীয় আরও খবর

ভারতের রিয়্যালিটি শোতে বিশেষ অতিথি জয়া আহসান

হানিয়া-সাজালের সঙ্গে বন্ধুত্ব নেই : মাহিরা খান

হাসপাতালে রাম চরণ, অস্ত্রোপচারের পর কেমন আছেন?

৪৫ দিন পর আদ্-দ্বীন হাসপাতালে চিকিৎসাসেবা শুরু মঙ্গলবার

ফের আন্দোলনের হুঁশিয়ারি ককরোচ পার্টির

কলকাতা উপ-হাইকমিশনে প্রথম সচিব হলেন উম্মে মারুফা

সঞ্চয়পত্রে ফিরেছে বিনিয়োগের ইতিবাচক ধারা

জামিননামা গ্রহণ, আজ মুক্তি পেতে পারেন কলিমউল্লাহ

অভিনয়ে অভিষেক হতে যাচ্ছে রোনালদোর

২ হাজার একর খাসজমি অবৈধভাবে দেওয়ায় ভূমি কর্মকর্তা বরখাস্ত

কক্সবাজারে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে দুই বোনসহ নিহত ৩

গ্যাস সংকট কাটতে শুরু করবে আগামী সপ্তাহে: জ্বালানি প্রতিমন্ত্রী