,

বিএনপি নেতা মঈন খানকে ছেড়ে দিয়েছে পুলিশ

news-image

নিজস্ব প্রতিবেদক : বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খানকে উত্তরার কালো পতাকা মিছিল থেকে আটকের পর ছেড়ে দিয়েছে পুলিশ। আজ মঙ্গলবার দুপুরে উত্তরা ১১ নম্বর সেক্টরের কবরস্থান সংলগ্ন সড়ক থেকে তাদের আটক করা হয়। পরে ৩টার দিকে তাকে ছেড়ে দেওয়া হয়।

আটকের পর ড. আব্দুল মঈন খানকে উত্তরা পশ্চিম থানায় নিয়ে যাওয়া হচ্ছে বলে জানা যায়। তবে থানার ওসি মো. আবুল হাসান বেলা পৌনে ৩টার দিকে সমকালকে বলেন, ‘বিএনপি নেতা আব্দুল মঈন খানকে গ্রেপ্তার করা হয়নি।’

অন্যদিকে মতিঝিল পীর জঙ্গি মাজার এলাকায় পুলিশি বাধায় বিএনপির কালো পতাকা মিছিল পণ্ড হয়ে গেছে। পুলিশ বলছে, মিছিলের অনুমতি নেই।

ঢাকাসহ সারাদেশের জেলা ও মহানগরের অন্তর্গত থানা-উপজেলা ও পৌরসভায় আজ ‘কালো পতাকা’ মিছিল করছে বিএনপি। দ্বাদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের দিনেই দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, দ্বাদশ সংসদ বাতিল, খালেদা জিয়াসহ রাজবন্দিদের মুক্তির দাবিতে বিএনপি এ কর্মসূচি পালন করছে।

 

 

এ জাতীয় আরও খবর

ময়মনসিংহে এনসিসি ব্যাংকের স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন ও বৃক্ষবিতরণ অনুষ্ঠিত

বিএসইসির ১৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

অস্ট্রেলিয়ায় বাংলাদেশকে ঘিরে বাড়ছে আগ্রহ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল

গর্ভাবস্থার প্রথম তিন মাসে যা করবেন, যা করবেন না

আপেল সাইডার ভিনেগার খাওয়ার আগে যা জানা জরুরি

ভেনিস ও টরন্টোর পর এবার লন্ডন উৎসবে বাংলাদেশের এই সিনেমা

শেখ হাসিনাকে প্রত্যর্পণ-জ্বালানি সহায়তা নিয়ে যা বলল ভারত