,

কানাডায় পলাতক বঙ্গবন্ধুর খুনিকে ফেরতের দাবি জানিয়েছি : পররাষ্ট্রমন্ত্রী

news-image

নিজস্ব প্রতিবেদক : পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, কানাডায় পলাতক বঙ্গবন্ধুর খুনি নূর চৌধুরীকে ফিরিয়ে দেওয়ার বিষয়ে কানাডার হাইকমিশনারকে জানানো হয়েছে। বাংলাদেশের অনুরোধ কানাডা সরকারকে পৌঁছে দেবে বলে জানিয়েছেন দেশটির হাইকমিশনার।

সোমবার (২৯ জানুয়ারি) ডেনমার্ক ও কানাডার রাষ্ট্রদূতের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে এ কথা জানান তিনি।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, নির্বাচন নিয়ে কানাডার হাইকমিশনারের সঙ্গে কোনো আলোচনা হয়নি। নতুন সরকারের সঙ্গে সহযোগিতা বাড়ানোর বিষয়ে কথা হয়েছে। আর মানবাধিকার একটি বিশ্বজনীন ইস্যু। এটি নিয়ে প্রতিটি রাষ্ট্রই কাজ করছে।

তি‌নি বলেন, বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও জোরদার করার প্রত্যাশা করেছে ডেনমার্ক হাইক‌মিশনার। তিনি বলেছেন, অর্থনীতির দেশ হিসেবে বাংলাদেশের সঙ্গে সহযোগিতা বজায় থাকবে।

এ সময় ড. ইউনূসের বিষয়ে জানতে চাইলে হাছান মাহমুদ বলেন, ড. ইউনূসের বিরুদ্ধে সরকার মামলা করেছে- বিষয়টি সঠিক নয়। ইউনূসের বিরুদ্ধে বিক্ষুব্ধ শ্রমিকরা মামলা করেছে। শ্রম অধিদপ্তর শুধু তাদের অনুমতি দিয়েছে।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট