,

রেকর্ড ভাঙল অসময়, ৮ দিনে দেখল তিন লক্ষাধিক দর্শক

news-image

বিনোদন প্রতিবেদক : ‘ব্যাচেলর পয়েন্ট’ ধারাবাহিকের মাধ্যমে দর্শকপ্রিয়তা পাওয়ার পর নির্মাতা কাজল আরেফিন অমি এবার নির্মাণ করলেন প্রথম ওয়েব ফিল্ম। যদিও নির্মাতার ভাষ্য, পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণেরই প্রস্তুতি ছিল এটি। এরপর তিনি প্রেক্ষাগৃহে আসবেন সিনেমা নিয়ে। তবে সিনেমার প্রস্তুতি নিতে যে ‘অসময়’ ওয়েব ফিল্ম বানালেন তা দিয়েই বাজিমাত করলেন।

জানাগেল ‘অসময়’ টাকা দিয়েই দেখেছে তিন লক্ষাধিক দর্শক; তাও মাত্র সাড়ে আট দিনে! বিষয়টিকে রেকর্ড বলে দাবি করেছে ‘অসময়’র প্রযোজনা ও পরিবেশনা প্রতিষ্ঠান বঙ্গ। এই ডিজিটাল প্ল্যাটফর্মেই গত ১৮ জানুয়ারি মুক্তি দেওয়া হয়েছে অসময়।

প্রতিষ্ঠানটির তথ্য অনুযায়ী, মাত্র সাড়ে আট দিনে তাদের অতীতের সমস্ত রেকর্ড ভেঙে দিয়েছে ‘অসময়’। ১০০টির বেশি দেশ থেকে সাড়ে তিন কোটি মিনিটের বেশি ভিউ হয়েছে ছবিটি। এর আগে বঙ্গ-তে সর্বোচ্চ ভিউর রেকর্ড ছিল অমির বানানো সিরিজ ‘হোটেল রিল্যাক্স’র দখলে। এটিও ছিলো কাজল আরেফিন অমির নির্মাণ।

‘অসময়’ ওয়েব ফিল্মর যে চমকপ্রদ কিছু করবে, তা আঁচ করা গিয়েছিল এর প্রিমিয়ারেই। সে দিন ছবিটি দেখে শোবিজ মহলের অনেকেই ভূয়সী প্রশংসা করেছিলেন। যেটা অমির অতীতের কোনও কাজের ক্ষেত্রেই দেখা যায়নি। ফলে অনুমান করা যাচ্ছিল, ‘অসময়’র মাধ্যমে চলমান সময়টাকে জয় করে নেবেন তিনি। হয়েছেও তাই। মুক্তির পর থেকে সোশ্যাল মিডিয়ায় সাধারণ দর্শকও প্রশংসায় পঞ্চমুখ।

কাজল আরেফিন অমি বলেন, হোটেল রিল্যাক্স’র সকল রেকর্ড ভেঙ্গে নতুন এক মাইলফলক সৃষ্টি করলো ‘অসময়’। প্রথম দিন থেকেই দর্শকদের তুমুল সাড়া পাচ্ছে ওয়েব ফিল্মটি। দর্শকদের এই উৎসাহের ধারাবাহিকতায় রিলিজের মাত্র সাড়ে ৮ দিনেই আগের সকল রেকর্ড ভেঙ্গে স্থান করে নিয়েছে সকলের মনে। ভালোবাসা রইল সকল দর্শকদের প্রতি যাদের জন্য এই অর্জন সম্ভব হয়েছে।

‘অসময়’ ছবিতে অভিনয় করেছেন তাসনিয়া ফারিন, তারিক আনাম খান, মনিরা ‍মিঠু, রুনা খান, শরাফ আহমেদ জীবন, ইরেশ জাকের, শাহেদ আলী, শাশ্বত দত্ত, শিমুল শর্মা, লামীমা লাম, ইসরাত জাহিন আহমেদ, সুমন পাটোয়ারী প্রমুখ যার যার চরিত্রে ছিলেন সাবলীল। আর ক্ষণিকের উপস্থিতিতে নিজেকে চমৎকারভাবে মেলে ধরেছেন জিয়াউল হক পলাশ।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট