,

স্বতন্ত্ররা স্বতন্ত্রই থাকবেন : ওবায়দুল কাদের

news-image

নিজস্ব প্রতিবেদক : আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, স্বতন্ত্র এমপিরা স্বতন্ত্রই থাকবেন। তবে তারা সরকারের গঠনমূলক সমালোচনা করতে পারবেন। এ কথাটাই আমাদের সংসদ নেতা দলের সভাপতি শেখ হাসিনা পরিষ্কারভাবে বলেছেন।

রোববার (২৮ জানুয়ারি) রাতে গণভবনে স্বতন্ত্র এমপিদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা বলেন ওবায়দুল কাদের।

তিনি বলেন, নির্বাচন উপলক্ষ্যে আওয়ামী লীগের প্রার্থী ও স্বতন্ত্র প্রার্থীদের মধ্যে কিছু সংঘাত, সহিংসতা ও অন্তঃকোন্দল ছিল। কোথাও কোথাও বিচ্ছিন্নভাবে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটছে। এটা আর হতে দেওয়া যাবে না। তারা সবাই আওয়ামী লীগেই থাকতে চান বলে জানিয়েছেন। ভিন্ন কোনো নামে পরিচয় দিতে গেলে তাদের আবেগ আহত হবে। প্রধানমন্ত্রী বলেছেন, নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

তিনি বলেন, নারী সংরক্ষিত আসনের ব্যাপারে সংসদ নেতা শেখ হাসিনা যাদের মনোনীত করবেন তাদের প্রতি স্বতন্ত্রদের সমর্থন থাকবে, তারা সেই প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন।

স্বতন্ত্র এমপিরা কোন হুইপের আওতায় থাকবেন জানতে চাইলে তিনি বলেন, এ ব্যাপারে চিফ হুইপ সংসদ নেতার সঙ্গে আলাপ করে সিদ্ধান্ত নেবেন।

 

এ জাতীয় আরও খবর

বিএসইসির ১৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

অস্ট্রেলিয়ায় বাংলাদেশকে ঘিরে বাড়ছে আগ্রহ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল

গর্ভাবস্থার প্রথম তিন মাসে যা করবেন, যা করবেন না

আপেল সাইডার ভিনেগার খাওয়ার আগে যা জানা জরুরি

ভেনিস ও টরন্টোর পর এবার লন্ডন উৎসবে বাংলাদেশের এই সিনেমা

শেখ হাসিনাকে প্রত্যর্পণ-জ্বালানি সহায়তা নিয়ে যা বলল ভারত

প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে কোনো আপডেট নেই : পররাষ্ট্র প্রতিমন্ত্রী