,

নিপাহ ভাইরাসে মানিকগঞ্জের যুবকের মৃত্যু

news-image

মানিকগঞ্জ প্রতিনিধি : মানিকগঞ্জে নিপাহ ভাইরাসে মো. বাবুল হোসেন (৩৫) নামের আরও এক যুবকের মৃত্যু হয়েছে। শনিবার (২৭ জানুয়ারি) দিনগত রাতে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

মো. বাবুল হোসেন সদর উপজেলার পুটাইল ইউনিয়নের মান্তা এলাকার সাবেক ইউপি সদস্য মাঈন উদ্দিনের ছেলে। তিনি স্থানীয় ঘোস্তা বাজারে কসমেটিকস ব্যবসায়ী ছিলেন।

পুটাইল ইউনিয়নের চেয়ারম্যান মো. মহিদুর রহমান জানান, প্রায় ১৫ দিন আগে খেজুরের কাঁচা রস খেয়ে অসুস্থ হয়ে পড়েন বাবুল হোসেন। পরে স্থানীয়দের পরামর্শে বাবুলকে মানিকগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে দুদিন চিকিৎসার পরও অবস্থার অবনতি হওয়ায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

এরপর স্বজনরা বাবুল হোসেনকে ধানমন্ডির পপুলার হাসপাতালে নিয়ে গেলে পরীক্ষার তার শরীরে নিপাহ ভাইরাস ধরা পড়ে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার রাতে বাবুল হোসেন মারা যান।

মানিকগঞ্জ সদর উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. লুৎফর রহমান জানান, ঢাকার পপুলার হাসপাতালে পরীক্ষার পর তার নিপাহ ভাইরাসের বিষয়টি ধরা পড়ে। এরপর চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ মুহূর্তে মানিকগঞ্জে নিপাহ ভাইরাসে আক্রান্ত কোনো রোগী নেই।

পুটাইল ইউনিয়নের সংরক্ষিত আসনের নারী ইউপি সদস্য রুবিয়া পারভীন জানান, দুই সপ্তাহে নিপাহ ভাইরাসে দুজনের মৃত্যু হলো।

এর আগে ১৬ জানুয়ারি খেজুর রস খেয়ে নিপাহ ভাইরাসে আক্রান্ত হয়ে একই এলাকার নাজিমুদ্দিনের ছেলে মো. লুৎফর রহমানের (২৭) মৃত্যু হয়।

 

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট