,

ত্রিদেশীয় সিরিজে : শ্বাসরুদ্ধকর ম্যাচে শ্রীলঙ্কাকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ

news-image

[২] সিরিজের প্রথম দুই ম্যাচ জিতে আগেই ফাইনালে এক পা দিয়ে রেখেছিল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী দল। রোববার (২৮ জানুয়ারি) শ্বাসরুদ্ধকর ম্যাচে শ্রীলঙ্কাকে ১ রানে হারিয়ে ত্রিদেশীয় সিরিজের ফাইনাল নিশ্চিত করে বাংলাদেশ। এর আগে প্রথম ম্যাচে শ্রীলঙ্কার মেয়েদেরকে হারায় টাইগ্রেসরা। দ্বিতীয় ম্যাচে পাকিস্তানের বিপক্ষে ৩৬ রানের জয় পায় সুমাইয়াবাহিনী।

[৩] রোববার কক্সবাজারের শেখ কামাল আন্তর্জাতিক স্টেডিয়ামে টস জিতে ব্যাটিংয়ে নামে বাংলাদেশ। নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১১৪ রান সংগ্রহ করে তারা। যেখানে দলের হয়ে সর্বোচ্চ ৫০ রান করেছেন রাবেয়া। এ অর্ধশতকের কল্যাণে তিনিই ম্যাচসেরা নির্বাচিত হন।

[৪] ব্যাটিংয়ে নেমে শুরুতেই হোঁচট খায় বাংলাদেশ। ২৮ রানে টপ অর্ডারের ৪ ব্যাটারকে হারিয়ে বিপাকে পড়ে টাইগ্রেসরা। তবে এরপর দলের হাল ধরেন রাবেয়া ও আফিয়া আদমা ইরা। রাবেয়ার অপরাজিত ৫০ ও আফিয়ার ৩১ রানে ভর করে লড়াকু পুঁজি পায় বাংলাদেশ।

[৫] জবাবে ব্যাটিংয়ে নেমে শ্রীলঙ্কা নির্ধারিত ওভারে ৫ উইকেট হারিয়ে ১১৩ রানে থেমে যায়। লঙ্কানরা ১১৫ রানের লক্ষ্যে ভালো শুরু পেয়েছিল। দুই ওপেনারের দৃঢ়তায় উদ্বোধনী জুটিতে ৫৬ রান করে তারা। তিনে নেমে বিসমি গুনারত্নে করেছেন ২৯ বলে ২৬ রান। তবে এরপর আর কেউই সুবিধা করতে পারেননি। ফলে তীরে গিয়ে তরী ডোবে লঙ্কানদের।

[৬] শেষ ওভারে শ্রীলঙ্কার জয়ের জন্য প্রয়োজন ছিল ৯ রান। জান্নাতুল মাওয়ার করা ওভারের প্রথম বলটি ‘নো’ হয় এবং সবমিলিয়ে ৩ রান আসে। ফ্রি হিট বল থেকে ২ রান নেয় লঙ্কানরা। বৈধ এক বলে ৫ রান খরচ করে ম্যাচ থেকে দূরে সরে যায় বাংলাদেশ। তবে পরের ৫ বলে মাত্র ২ রান দিয়ে ২ উইকেট তুলে নেন মাওয়া। ফলে ১ রানের জয় পায় বাংলাদেশ।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট