মঙ্গলবার, ২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

২৭ বছর পর অস্ট্রেলিয়ার মাটিতে উইন্ডিজের টেস্ট জয়

news-image

দুর্দান্ত এক কীর্তি গড়ল ক্রেইগ ব্র্যাথওয়েটের ওয়েস্ট ইন্ডিজ। তারকা বিহীন এই দলটি দীর্ঘ ২৭ বছর পর অস্ট্রেলিয়ার মাটিতে উইন্ডিজকে টেস্ট জেতাল। দারুণ প্রতিদ্বন্দ্বীতার পর চোটে পড়েও অসাধারণ বল করা শামার জোসেফের বীরত্বে দুই ম্যাচ টেস্ট সিরিজের দ্বিতীয়টিতে ৮ রানে জয় পেল দলটি। অজিদের দ্বিতীয় ইনিংসে একাই ৭ উইকেট তুলে নেন ডানহাতি পেসার জোসেফ। এই জয়ে ১-১ ব্যবধানে সিরিজও ড্র করল ক্যারিবীয়রা।

 

সংক্ষিপ্ত স্কোর:

ওয়েস্ট ইন্ডিজ-৩১১ ও ১৯৩

অস্ট্রেলিয়া-২৮৯/৯ডিক্লেয়ার ও ২০৭

সবশেষ ১৯৯৭ সালে অস্ট্রেলিয়ায় টেস্ট জিতেছিল ওয়েস্ট ইন্ডিজ। এরপর ১৭ ম্যাচের ১৫টিতেই হেরেছে, বাকি ২টিতে করেছে ড্র। অবশেষে জয় ধরা দিল।

আজ রবিবার ব্রিসবেন টেস্টের চতুর্থ দিন দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নামে অস্ট্রেলিয়া। যেখানে ২১৬ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে গতকাল ২ উইকেট হারিয়ে ৬০ রানে শেষ করেছিল দলটি। অপরাজিত থেকে মাঠ ছেড়েছিলেন স্টিভেন স্মিথ ও ক্যামেরন গ্রিন।

এই জুটি স্বাগতিকদের জয়ের স্বপ্নই দেখাচ্ছিল। তারা ১২৭ বলে ৭১ রান তোলেন। কিন্তু দলীয় ১১৩ রানে গ্রিনের পর নতুন ব্যাটার ট্রাভিস হেডকে পরপর ২ বলে জোসেফ বোল্ড করলে ধস শুরু হয় অজি শিবিরে। গ্রিন ৭৩ বলে ৪টি চারে ৪২ রান করেন। এরপর নাথান লায়ন ছাড়া সবকটি উইকেটই একের পর এক দখলে নেন জোসেফ। লায়নকে ফেরান আরেক জোসেফ (আলজারি)।

সতীর্থদের আসা-যাওয়ার মিছিলে অবশ্য একপ্রান্ত আগলে রেখে অস্ট্রেলিয়াকে প্রায় জিতিয়েই দিয়েছিলেন স্টিভেন স্মিথ। ওপেনার হিসেবে প্রমোশন হওয়া এই তারকা শেষ পর্যন্ত ১৪৬ বলে ৯টি চার ও একটি ছক্কায় ৯১ রানে অপরাজিত থাকেন। তবে অজিরা জয় থেকে মাত্র ৮ রান দূরে থাকতে জশ হ্যাজলউডকে জোসেফ বোল্ড করলে উৎসবে মাতে ক্যারিবীয়রা।

শামার জোসেফ ১১.৫ ওভারে ৬৮ রানের বিনিময়ে ৭ উইকেট নিয়ে ম্যাচ সেরা হন। এছাড়া ২ টেস্টে ১৩ উইকেট নিয়ে সিরিজ সেরাও হন তিনি।

এর আগে প্রথম ইনিংসে ৩১১ রানে অলআউট হয় ওয়েস্ট ইন্ডিজ। অস্ট্রেলিয়া তাদের প্রথম ইনিংস ঘোষণা করে ৯ উইকেটে ২৮৯ রান তুলে। দ্বিতীয় ইনিংসে ওয়েস্ট ইন্ডিজ অলআউট হয়ে যায় মাত্র ১৯৩ রানে, অস্ট্রেলিয়ার লক্ষ্য দাঁড়ায় ২১৬।

এ জাতীয় আরও খবর

ভারতের রিয়্যালিটি শোতে বিশেষ অতিথি জয়া আহসান

হানিয়া-সাজালের সঙ্গে বন্ধুত্ব নেই : মাহিরা খান

হাসপাতালে রাম চরণ, অস্ত্রোপচারের পর কেমন আছেন?

৪৫ দিন পর আদ্-দ্বীন হাসপাতালে চিকিৎসাসেবা শুরু মঙ্গলবার

ফের আন্দোলনের হুঁশিয়ারি ককরোচ পার্টির

কলকাতা উপ-হাইকমিশনে প্রথম সচিব হলেন উম্মে মারুফা

সঞ্চয়পত্রে ফিরেছে বিনিয়োগের ইতিবাচক ধারা

জামিননামা গ্রহণ, আজ মুক্তি পেতে পারেন কলিমউল্লাহ

অভিনয়ে অভিষেক হতে যাচ্ছে রোনালদোর

২ হাজার একর খাসজমি অবৈধভাবে দেওয়ায় ভূমি কর্মকর্তা বরখাস্ত

কক্সবাজারে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে দুই বোনসহ নিহত ৩

গ্যাস সংকট কাটতে শুরু করবে আগামী সপ্তাহে: জ্বালানি প্রতিমন্ত্রী