মঙ্গলবার, ২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

প্রেম করার সময় নেই ভাবনার

news-image

বিনোদন প্রতিবেদক : এক নির্মাতার সঙ্গে প্রেমের গুঞ্জন ছিল জনপ্রিয় মডেল ও অভিনেত্রী আশনা হাবিব ভাবনার। যে সম্পর্কের পরিণয় না ঘটলেও আলোচনা ছিল তুঙ্গে। তবে বর্তমানে নাকি কারও সঙ্গে প্রেম করছেন না ভাবনা। প্রেম করার মত কোনো সময়ও নেই বলে জানিয়েছেন তিনি। সম্প্রতি সংবাদমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এমনটা জানান।

ভাবনা বলেন, প্রেমের সময় কোথায়? আমার কোনো প্রেমিক নেই। কারণ, বর্তমানে সিনেমা নিয়ে ব্যস্ত। নতুন বছরে দুটি সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছি, মুক্তির অপেক্ষায় আরও চারটি সিনেমা। এখন থেকে সিনেমা নিয়েই ব্যস্ত থাকব।

বিয়ে প্রসঙ্গে এই অভিনেত্রী বলেন, ভাগ্যে যেদিন লেখা থাকবে, সেদিনই বিয়ে হবে। বিয়ে তো করতেই হবে, তবে আপাতত নয়। তাছাড়া পরিবার থেকেও এখন বিয়ে নিয়ে কোনো চাপ নেই।

অভিনয়ের পাশাপাশি ভাবনা লেখালেখি, ছবি আঁকা ও নাচসহ বহু গুণে গুণান্বিত। সমসাময়িক অনেক তারকা বিয়ে করে সংসার শুরু করলেও এখনো সিঙ্গেল তিনি।

এ জাতীয় আরও খবর

ভারতের রিয়্যালিটি শোতে বিশেষ অতিথি জয়া আহসান

হানিয়া-সাজালের সঙ্গে বন্ধুত্ব নেই : মাহিরা খান

হাসপাতালে রাম চরণ, অস্ত্রোপচারের পর কেমন আছেন?

৪৫ দিন পর আদ্-দ্বীন হাসপাতালে চিকিৎসাসেবা শুরু মঙ্গলবার

ফের আন্দোলনের হুঁশিয়ারি ককরোচ পার্টির

কলকাতা উপ-হাইকমিশনে প্রথম সচিব হলেন উম্মে মারুফা

সঞ্চয়পত্রে ফিরেছে বিনিয়োগের ইতিবাচক ধারা

জামিননামা গ্রহণ, আজ মুক্তি পেতে পারেন কলিমউল্লাহ

অভিনয়ে অভিষেক হতে যাচ্ছে রোনালদোর

২ হাজার একর খাসজমি অবৈধভাবে দেওয়ায় ভূমি কর্মকর্তা বরখাস্ত

কক্সবাজারে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে দুই বোনসহ নিহত ৩

গ্যাস সংকট কাটতে শুরু করবে আগামী সপ্তাহে: জ্বালানি প্রতিমন্ত্রী