,

উন্নয়নের রোল মডেল হলে শীতবস্ত্র বিতরণ করতে হয় কেন; মঈন খানের প্রশ্ন

news-image

নিজস্ব প্রতিবেদক : সরকারের প্রতি প্রশ্ন ছুড়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান বলেছেন, সরকার বলছে, বাংলাদেশ নাকি বিশ্বে উন্নয়নের রোল মডেল। যদি সরকারের কথা সত্যি হয়ে থাকে, তাহলে জাতীয় প্রেস ক্লাবের সামনে দাঁড়িয়ে দরিদ্র মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করতে হচ্ছে কেন। কোথায় সেই উন্নয়ন? কার জন্য সেই উন্নয়ন?

শুক্রবার জাতীয় প্রেস ক্লাবের সামনে জাতীয়তাবাদী টেক্সটাইল ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের উদ্যোগে শীতবস্ত্র বিতরণকালে তিনি এসব কথা বলেন। বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৮তম জন্মবার্ষিকী উপলক্ষে এ আয়োজন করে সংগঠনটি।

বিএনপির চলমান আন্দোলন প্রসঙ্গে ড. মঈন বলেন, দেশের গণতন্ত্র পুনরুদ্ধারে রাজপথে আছি। রাজপথে থাকব। যতক্ষণ পর্যন্ত না বাংলাদেশের ১৮ কোটির মানুষের জন্য গণতন্ত্র ফিরিয়ে না আনব, ততক্ষণ ঠিক এভাবেই রাজপথে মানুষের পাশে দাঁড়িয়ে থাকব।

তিনি বলেন, ৭ জানুয়ারি নির্বাচনের নামে এখানে একটি প্রহসনের নাটক হয়েছে। দেশের কোটি কোটি মানুষ সেই নির্বাচন বর্জন করেছে। আর এখানে কোনো নির্বাচন হয়নি। এখানে ইলেকশনের নামে সিলেকশন হয়েছে। আওয়ামী লীগের যারা ভোটার ছিল, তারাও এই নির্বাচনে যায়নি। কারণ তারা জানে– এই নির্বাচনে কে নির্বাচিত হবে এবং কে হবে না, এটা ভোট দিয়ে নির্ধারিত হবে না, এটা নির্ধারিত হয়েছে রাজধানী থেকে।

সংগঠনটির সভাপতি ফখরুল আলমের সভাপতিত্বে আরও বক্তব্য দেন বিএনপির যুগ্ম মহাসচিব মাহবুব উদ্দিন খোকন এবং সম্মিলিত পেশাজীবী পরিষদের সদস্য সচিব কাদের গণি চৌধুরী।

এ জাতীয় আরও খবর

ময়মনসিংহে এনসিসি ব্যাংকের স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন ও বৃক্ষবিতরণ অনুষ্ঠিত

বিএসইসির ১৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

অস্ট্রেলিয়ায় বাংলাদেশকে ঘিরে বাড়ছে আগ্রহ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল

গর্ভাবস্থার প্রথম তিন মাসে যা করবেন, যা করবেন না

আপেল সাইডার ভিনেগার খাওয়ার আগে যা জানা জরুরি

ভেনিস ও টরন্টোর পর এবার লন্ডন উৎসবে বাংলাদেশের এই সিনেমা

শেখ হাসিনাকে প্রত্যর্পণ-জ্বালানি সহায়তা নিয়ে যা বলল ভারত