রবিবার, ১৪ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

অর্থপাচার রোধে কাস্টমসের সক্ষমতা বাড়ানো জরুরি: অর্থমন্ত্রী

news-image

অর্থপাচার রোধে বাংলাদেশ কাস্টমসের সক্ষমতা বাড়ানো খুবই জরুরি বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। শুক্রবার আগারগাঁওয়ের রাজস্ব ভবনে ‘আন্তর্জাতিক কাস্টমস দিবস’ উপলক্ষে আয়োজিত সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন তিনি।

অর্থমন্ত্রী বলেন, অর্থপাচার রোধ করা কাস্টমসের অন্যতম দায়িত্ব। এই দায়িত্ব পালনে কাস্টমসের সক্ষমতা বাড়ানো খুবই জরুরি। আশা করছি, কাস্টমস এ দিকটিতে বিশেষভাবে নজর দেবে।

তিনি বলেন, কাস্টমসের অন্যতম প্রধান কাজ বাণিজ্য সহজীকরণ। প্রধানমন্ত্রী ঘোষিত স্মার্ট বাংলাদেশের ধারাবাহিকতায় কাস্টমস সত্যিকার অর্থেই স্মার্ট হয়ে গড়ে উঠবে।

এ সময় আমদানি ও রপ্তানির ব্যয় কমিয়ে আনতে পূর্ণাঙ্গ অটোমেশনে নজর দেওয়ার আহ্বান জানান আবুল হাসান মাহমুদ আলী।

বাড়তি রাজস্ব আদায়ে আইনের প্রতি শ্রদ্ধাশীল ব্যবসায়ীদের প্রণোদনা ও অসৎ ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান মন্ত্রী।

এনবিআর দেশের অর্থনৈতিক অগ্রগতির মূল চালিকা শক্তি হিসেবে কাজ করছে জানিয়ে অর্থমন্ত্রী বলেন, দেশের অর্থনৈতিক অগ্রগতি আজ সারা বিশ্বের কাছে স্বীকৃত। অর্থনৈতিক সব সূচকে বাংলাদেশের দুর্বার অগ্রগতি সাধিত হলেও এখনও আমাদের কর জিডিপির অনুপাত সন্তোষজনক নয়। তিনি আশা করেন, জাতীয় রাজস্ব বোর্ড কর জিডিপি অনুপাত বাড়াতে সচেষ্ট হবে।

অনুষ্ঠানে ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালসের ব্যবস্থাপনা পরিচালক আব্দুল মুক্তাদির এনবিআরকে কার্যকর অটোমেশন করার আহ্বান জানান।

তিনি বলেন, ৭ বছর আগে তাদের প্রতিষ্ঠানকে অথরাইজড ইকোনমিক অপারেটর (এইও) হিসেবে স্বীকৃতি দিলেও বাস্তবে তা কার্যকর হয়নি। এছাড়া বন্দরে কাস্টমস কর্তৃক বিভিন্ন অসংগতি তুলে ধরেন তিনি।

অনুষ্ঠানে ওয়ার্ল্ড কাস্টমস অর্গানাইজেশনের (ডব্লিউসিও) ‘সার্টিফিকেট অব মেরিট’ সম্মাননা দেওয়া হয় এনবিআর ও এর অধিভুক্ত দপ্তরের ১৭ কর্মকর্তা-কর্মচারী ও তিন প্রতিষ্ঠানকে।

প্রতি বছরের ন্যায় বাংলাদেশসহ ওয়ার্ল্ড কাস্টমস অরগানাইজেশনের (ডব্লিউসিও) সদস্যভুক্ত ১৮৫টি দেশে একযোগে দিবসটি উদযাপন করা হচ্ছে।

২০০৯ সাল থেকে ওয়ার্ল্ড কাস্টমস অরগানাইজেশন ২৬ জানুয়ারিকে কাস্টমস দিবস হিসেবে ঘোষণা করার পর থেকে বাংলাদেশ দিবসটি উদযাপন করছে। এবারের কাস্টমস দিবসের মূল প্রতিপাদ্য নির্ধারণ হয়েছে ‘মিলে নধীন-পুরোনো অংশীজন, কাস্টমস করবে লক্ষ্য অর্জন।’ দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী পৃথক বাণী দিয়েছেন।

এনবিআর চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনীমের সভাপতিত্বে সেমিনারে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এফবিসিসিআই প্রেসিডেন্ট মাহবুবুল আলম, অর্থসচিব ড. মো. খায়েরুজ্জামান মজুমদার। এতে মূল প্রবন্ধ উপস্থাপন করেন এনবিআর সদস্য মাসুদ সাদিক।

এ জাতীয় আরও খবর

মারতে মারতে বাংলাদেশি যুবককে ধরে নিয়ে গেল বিএসএফ

ক্রিকেটার নাঈমকে মারধরের ঘটনায় অভিযুক্ত ওসিকে প্রত্যাহার

টানা ২৯ ম্যাচে অপরাজিত মরক্কো, হারাতে পারবে তো ব্রাজিল?

৪০ বছর পর ‘নাম্বার টেন’ ছাড়া মাঠে নামবে ব্রাজিল

নবীনগরে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০

নবীনগর আলাউদ্দিন খাঁ কলেজে বিদায় সংবর্ধনা ও পুরস্কার বিতরণ

কসবায় হজযাত্রীর লাগেজ হারানো কেন্দ্র করে দুই গ্রামবাসীর মাঝে সংঘর্ষ, আহত প্রায় অর্ধশত

বিনিয়োগে আস্থা ফেরেনি, উদ্যোগ থাকলেও সংশয়

স্বর্ণের দাম ভরিতে বেড়েছে ৬,৫৯০ টাকা

ঢাকাসহ ১৫ জেলায় বজ্রবৃষ্টির আভাস

মমেকে হাম উপসর্গে মৃত্যু ৫০

দুধ দিয়ে গোসল করে জামায়াত ত্যাগের ঘোষণা শেখ তারেকের