মঙ্গলবার, ২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

বিএনপির কালো পতাকা মিছিল: কোথাও পুলিশের বাধা, কোথাও শান্তিপূর্ণ কর্মসূচি

news-image

নিজস্ব প্রতিবেদক : কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শুক্রবার বিভিন্ন জেলায় কালো পতাকা মিছিল করেছে বিএনপি ও দলটির অঙ্গসংগঠনগুলো। কয়েকটি জেলায় মিছিল করতে গিয়ে তারা পুলিশি বাধার মুখে পড়েন। সে বাধা উপেক্ষা করেই দলটির নেতাকর্মীরা সংক্ষিপ্ত সমাবেশ করেছেন। আবার অনেক জেলায় পুলিশকে বেশ সহনশীল অবস্থায় দেখা গেছে। সব জায়গাতেই সমাবেশে বিএনপি নেতারা গত দ্বাদশ সংসদ নির্বাচন বাতিলের দাবি জানান এবং সরকারের কড়া সমালোচনা করেন। সেইসঙ্গে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে মুক্তি দেওয়ারও দাবি জানান তারা।

ফরিদপুরে সকাল ১১টার দিকে বিএনপি ও সহযোগী সংগঠনের উদ্যোগে কালো পতাকা মিছিল বের হয়। মিছিলটি ফরিদপুর প্রেস ক্লাব হয়ে জনতা ব্যাংকের মোড়ে যাওয়ার পথে পুলিশি বাধার মুখে পড়ে। পরে সেখানে সংক্ষিপ্ত পথসভা অনুষ্ঠিত হয়। একই দিন দুপুরে কিশোরগঞ্জ শহরে পৌরসভা এলাকা থেকে কালো পতাকা মিছিল বের করেন বিএনপি নেতাকর্মীরা। মিছিলটি ৩০০ গজ এগোনোর পর রথখলা মাঠে পুলিশি বাধার মুখে পড়ে। পরে জেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি শেখ মুজিবুর রহমান ইকবাল সংক্ষিপ্ত বক্তৃতা দিয়ে কর্মসূচি শেষ করেন।

নাটোরে সকাল ১১টার দিকে আলাইপুরে জেলা বিএনপি দলের অস্থায়ী কার্যালয়ের সামনে থেকে কালো পতাকা মিছিল বের করে। পরে পুলিশ বেষ্টনীর মধ্যে দলীয় কার্যালয়ের সামনে সমাবেশ হয়। সকাল ১০টার দিকে নেত্রকোনা শহরের বনুয়াপাড়া এলাকায় মিছিল বের করে জেলা বিএনপি। মিছিল শেষে অনুষ্ঠিত হয় সংক্ষিপ্ত সমাবেশ।

দুপুরের পর বগুড়া শহরের বিভিন্ন এলাকা থেকে কালো পতাকাসহ খণ্ড খণ্ড মিছিল নিয়ে আলতাফুনেছা খেলার মাঠে জড়ো হন জেলা বিএনপির নেতাকর্মীরা। সেখান থেকে বিশাল মিছিল শহরের নবাববাড়ী রোডের বিএনপি দলীয় কার্যালয়ের সামনে যায়। পরে দলীয় কার্যালয়ের সামনে সমাবেশ অনুষ্ঠিত হয়।

এ জাতীয় আরও খবর

ভারতের রিয়্যালিটি শোতে বিশেষ অতিথি জয়া আহসান

হানিয়া-সাজালের সঙ্গে বন্ধুত্ব নেই : মাহিরা খান

হাসপাতালে রাম চরণ, অস্ত্রোপচারের পর কেমন আছেন?

৪৫ দিন পর আদ্-দ্বীন হাসপাতালে চিকিৎসাসেবা শুরু মঙ্গলবার

ফের আন্দোলনের হুঁশিয়ারি ককরোচ পার্টির

কলকাতা উপ-হাইকমিশনে প্রথম সচিব হলেন উম্মে মারুফা

সঞ্চয়পত্রে ফিরেছে বিনিয়োগের ইতিবাচক ধারা

জামিননামা গ্রহণ, আজ মুক্তি পেতে পারেন কলিমউল্লাহ

অভিনয়ে অভিষেক হতে যাচ্ছে রোনালদোর

২ হাজার একর খাসজমি অবৈধভাবে দেওয়ায় ভূমি কর্মকর্তা বরখাস্ত

কক্সবাজারে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে দুই বোনসহ নিহত ৩

গ্যাস সংকট কাটতে শুরু করবে আগামী সপ্তাহে: জ্বালানি প্রতিমন্ত্রী