,

দুপুরের পর মেঘে ঢেকে গেলো সূর্য, বৃষ্টির শঙ্কা

news-image

নিজস্ব প্রতিবেদক : মাঘের তীব্র শীতে সারা দেশ কাঁপছে। বুধবার (২৪ জানুয়ারি) সকালে রাজধানীতে সূর্য উঠলেও দুপুরের পর আকাশ মেঘে ঢেকে যায়। মেঘের সঙ্গে কুয়াশার চাদরে ঢেকেছে রাজধানী। এদিকে ঢাকাসহ দেশের কিছু কিছু জায়গায় হালকা বা গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর।

গতকালের চেয়ে আজ দেশের গড় তাপমাত্রা কিছুটা বাড়ে। তবে সূর্য না ওঠায় দুপুরের পর আবারও তাপমাত্রা নেমে যায়।

মঙ্গলবার ভোর ৬টা থেকে ২৪ ঘণ্টায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল তেঁতুলিয়ায় ৮ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। এছাড়া ঢাকার সর্বনিম্ন তাপমাত্রা ১২ দশমিক ৪, যা গতকাল ছিল ১১ ডিগ্রি সেলসিয়াস। গতকাল ২৬ অঞ্চলের তাপমাত্রা ছিল ১০ ডিগ্রির নিচে। আজ তাপমাত্রা কিছুটা বেড়ে ১০ ডিগ্রির নিচে আছে মোট ১০ অঞ্চলে। এর মধ্যে কুড়িগ্রামের রাজারহাটে ৮ দশমিক ৫, চুয়াডাঙ্গা, নওগাঁর বদলগাছি, রাজশাহী ও কিশোরগঞ্জের নিকলীতে ৯, নীলফামারীর সৈয়দপুরে ৯ দশমিক ২, বগুড়ায় ৯ দশমিক ৩, নীলফামারীর ডিমলায় ৯ দশমিক ৫, পাবনার ঈশ্বরদীত ৯ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।

আবহাওয়া অধিদফতর জানায়, উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে মৌসুমের স্বাভাবিক লঘুচাপ। এর বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে।

বুধবার ভোর ৬টা থেকে আগামী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় হালকা বা গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারা দেশে মাঝারি থেকে ঘন কুয়াশা পড়ার সম্ভাবনা রয়েছে, তা কোথাও কোথাও দুপুর পর্যন্ত অব্যাহত থাকতে পারে। ঘন কুয়াশার কারণে ব্যাহত হতে পারে বিমান চলাচল, অভ্যন্তরীণ নৌপরিবহন এবং সড়ক পরিবহন চলাচল। কিশোরগঞ্জ ও চুয়াডাঙ্গা জেলাসহ রংপুর ও রাজশাহী বিভাগের ওপর দিয়ে বয়ে যাওয়া মৃদু শৈত্যপ্রবাহ কিছু কিছু জায়গায় কমতে পারে। সারা দেশে রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধিসহ দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পাওয়ার সম্ভাবনা রয়েছে।

বৃহস্পতিবারের পূর্বাভাসে বলা হয়, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় হালকা বা গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারা দেশে মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে। কোথাও কোথাও তা অব্যাহত থাকতে পারে দুপুর পর্যন্ত।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট