মঙ্গলবার, ২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

গণতন্ত্র ফিরিয়ে আনতে কাজ করছে বিএনপি: মঈন খান

news-image

নিজস্ব প্রতিবেদক : বিএনপির স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খান বলেছেন, ‘বিএনপি দেশে গণতন্ত্র আর জনগণের ভোটের অধিকার ফিরিয়ে আনতে কাজ করছে। মানুষের ভোটাধিকারের মাধ্যমেই গণতন্ত্র ফিরবে। হবে প্রতিহিংসার রাজনীতির অবসান।’

আজ বুধবার সকালে বনানী কবরস্থানে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার কনিষ্ঠ পুত্র আরাফাত রহমান কোকোর কবরে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এ কথা বলেন।

মঈন খান বলেন, ‘বিএনপির প্রত্যাশা– হিংসা, বিদ্বেষ, প্রতিহিংসার রাজনীতির অবসান হয়ে বাংলাদেশে গণতন্ত্র ফিরে আসবে। দেশের মানুষের অর্থনৈতিক মুক্তি, গণতন্ত্র ও ভোটের অধিকার ফিরিয়ে আনতে চায় বিএনপি।’

তিনি বলেন, ‘আরাফাত রহমান কোকো ছিলেন এক ক্রীড়া সংগঠক। তিনি কখনো রাজনীতি করতেন না। কিন্ত এক এগারো সরকারের ষড়যন্ত্রের কারণে কোকোকে দুনিয়া থেকে বিদায় নিতে হয়।’

বাংলাদেশ থেকে প্রতিহিংসার রাজনীতি দূর হবে আশা প্রকাশ করে মঈন খান বলেন, ‘যে গণতন্ত্রের জন্য বাংলাদেশ সৃষ্টি হয়েছিল, সে গণতন্ত্র ফিরে আসুক। সাধারণ মানুষ অর্থনৈতিক মুক্তি পাক- এই প্রত্যাশাই করছি।’

আরাফাত রহমান কোকো’র নবম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বনানীস্থ কবরস্থানে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত, মোনাজাত ও পুষ্পস্তবক অর্পন করেন বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

এ সময় উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমান, ভাইস চেয়ারম্যান অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেন, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, চেয়ারপারসনের উপদেষ্টা জয়নাল আবেদিন ফারুক, কেন্দ্রীয় বিএনপির স্বাস্থ্য সম্পাদক ডা. মো. রফিকূল ইসলাম, তাঁতীদলের আহ্বায়ক আবুল কালাম আজাদ, ওলামা দলের আহ্বায়ক মাওলানা নেসারুল হক, মৎস্যজীবী দলের সদস্য সচিব আব্দুর রহিম প্রমুখ।

এ জাতীয় আরও খবর

ভারতের রিয়্যালিটি শোতে বিশেষ অতিথি জয়া আহসান

হানিয়া-সাজালের সঙ্গে বন্ধুত্ব নেই : মাহিরা খান

হাসপাতালে রাম চরণ, অস্ত্রোপচারের পর কেমন আছেন?

৪৫ দিন পর আদ্-দ্বীন হাসপাতালে চিকিৎসাসেবা শুরু মঙ্গলবার

ফের আন্দোলনের হুঁশিয়ারি ককরোচ পার্টির

কলকাতা উপ-হাইকমিশনে প্রথম সচিব হলেন উম্মে মারুফা

সঞ্চয়পত্রে ফিরেছে বিনিয়োগের ইতিবাচক ধারা

জামিননামা গ্রহণ, আজ মুক্তি পেতে পারেন কলিমউল্লাহ

অভিনয়ে অভিষেক হতে যাচ্ছে রোনালদোর

২ হাজার একর খাসজমি অবৈধভাবে দেওয়ায় ভূমি কর্মকর্তা বরখাস্ত

কক্সবাজারে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে দুই বোনসহ নিহত ৩

গ্যাস সংকট কাটতে শুরু করবে আগামী সপ্তাহে: জ্বালানি প্রতিমন্ত্রী