মঙ্গলবার, ৭ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ২৩শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

নিয়ম না মানলে দেওয়া হতে পারে নিষেধাজ্ঞা ও জরিমানা: ইইউ

news-image

নিজস্ব প্রতিবেদক : ঢাকায় ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) রাষ্ট্রদূত চার্লস হোয়াইটলি বলেছেন, মানবাধিকার ও পরিবেশ সুরক্ষায় বাংলাদেশকে ডিউ ডিলিজেন্স বা নিয়মকানুন যথাযথভাবে বাস্তবায়ন করতে হবে। নিয়ম না মানলে নিষেধাজ্ঞা ও জরিমানার মাধ্যমে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর সঙ্গে সম্পর্ক ত্যাগের জন্য ব্র্যান্ডগুলোকে বাধ্য করা হবে। নিয়ম না মানলে দেওয়া হতে পারে নিষেধাজ্ঞা ও জরিমানা।

‘আইনের যথাযথ পরিপালন’ বিষয়ে আয়োজিত এক গোলটেবিল বৈঠকে এসব কথা বলেছেন ইইউ রাষ্ট্রদূত চার্লস হোয়াইটলি। রাজধানীর তেজগাঁওয়ে নিজস্ব কার্যালয়ে বৈঠকের আয়োজন করে ইন্টারন্যাশনাল বিজনেস ফোরাম অব বাংলাদেশ –আইবিএফবি। সংগঠনের সভাপতি হুমায়ুন রশীদের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে প্রধান অতিথি ছিলেন ঢাকায় ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) রাষ্ট্রদূত চার্লস হোয়াইটলি। বিষয়ের ওপর মূল প্রবন্ধ উপস্থাপন করেন ডেপুটি হেড অব ইইউ মিশন বার্নড স্প্যানিয়ার। আলোচনায় অংশ নেন বিজিএমইএ সভাপতি ফারুক হাসান, বিকেএমইএর নির্বাহী সভাপতি মোহাম্মদ হাতেম, বিটিএমএ সভাপতি মোহাম্মদ আলী খোকন, আইবিএফবির সহসভাপতি এম এস সিদ্দিকী, সংগঠনের উপদেষ্টা মুহাম্মদ আবদুল মজিদ। ঢাকায় মার্কিন দুতাবাসের কমার্সিয়াল কাউন্সেলর জন ফেসহ আরও কয়েকজন কুটনীতিক উপস্থিত ছিলেন।

বিজিএমইএ সভাপতি ফারুক হাসান বলেন, বাংলাদেশের তৈরি পোশাক খাতে টেকসই ও দায়িত্বশীল চর্চা পালন করা হচ্ছে। তবে মনে রাখতে হবে, এটি একক কোনো কাজ নয়। এ প্রক্রিয়া সফল করতে হলে ক্রেতা–বিক্রেতা উভয়ের সমর্থন প্রয়োজন।

বার্নড স্প্যানিয়ার বলেন, ইইউ কিছু আবশ্যক পালনীয় আইন বা ডিউ ডিলিজেন্স বাস্তবায়ন করছে। ডিউ ডিলিজেন্স বাধ্যবাধকতা দুইভাবে বাস্তবায়ন করা হবে। প্রথমত. মানবাধিকার ও পরিবেশ সুরক্ষা দিতে ব্যর্থ হলে ভুক্তভোগী যে কেউ নির্দিষ্ট কোম্পানির বিরুদ্ধে ইউরোপীয় আদালতে ক্ষতিপূরণ চাইতে পারবেন। দ্বিতীয়ত. ইইউর তদারককারী কর্তৃপক্ষগুলো নিজেরাই পর্যবেক্ষণ করবে যে, সরবরাহ শৃঙ্খলে কেউ নিয়ম ভাঙছে কিনা। যথাযথভাবে নিয়ম না মানলে ইইউ কর্তৃপক্ষ যে কোনো নিষেধাজ্ঞা দিতে পারে, যার পরিমাণ ওই কোম্পানির বৈশ্বিক টার্নওভারের ৫ শতাংশ পর্যন্ত হতে পারে।

বিকেএমইএ নির্বাহী সভাপতি বলেন, ক্রেতা দেশগুলোর বিভিন্ন আইনের জন্য কয়েক ধরনের অডিট পদ্ধতি মেনে চলতে হয় উৎপাদকদের। এতে বাণিজ্যের সময় ও খরচ অনেক বেড়ে যায়। অপ্রয়োজনীয় এসব অডিট পদ্ধতিকে ইউনিফাইড করা প্রয়োজন।

বিটিএমএ সভাপতি মোহাম্মদ আলী খোকন বলেন, সব ধরনের শর্ত মানলেও পণ্যের ন্যায্য দাম পাওয়া যায় না। সুতরাং সব কমপ্লায়েন্স মানার শর্ত দিলে ভারী বোঝা বহনের শক্তিও দিতে হবে।

এ জাতীয় আরও খবর

আর্থিক সংকটে কাটছাঁট হচ্ছে নবম পে স্কেল, তালিকায় যেসব ভাতা

দীর্ঘ বিরতির পর ফিরছেন বুবলী

বায়ুদূষণের শীর্ষে জাকার্তা, ঢাকার মান সহনীয়

এনসিপির শান্তিপূর্ণ কর্মসূচিতে হামলা আইনশৃঙ্খলার চরম অবনতির বহিঃপ্রকাশ : জামায়াত

বিশ্বকাপে কোনো ম্যাচই সহজ নয়, মিসরকে নিয়ে সতর্ক স্কালোনি

ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা ৩৫০০ ছাড়িয়েছে

লেবু-পানির এই উপকারিতাগুলো জানতেন?

ব্রাজিল সমর্থকের ‘আত্মহত্যা’ : বিষণ্ণ অপূর্ব যে বার্তা দিলেন

লাখ লাখ মানুষের উপস্থিতিতে কোমে খামেনির জানাজা সম্পন্ন

বিকেল ৩টায় বসছে সংসদ অধিবেশন

টানা বৃষ্টিতে চট্টগ্রাম নগরজুড়ে জলাবদ্ধতা, বাসাবাড়িতে পানি

যুক্তরাষ্ট্রকে উড়িয়ে কোয়ার্টারে বেলজিয়াম