,

রোজার আগে তেল, চিনি, খেজুরের শুল্ক কমানোর সুপারিশ

news-image

নিজস্ব প্রতিবেদক : রোজা সামনে রেখে ভোজ্যতেল, চিনি ও খেজুরের আমদানিতে শুল্ক কমাতে জাতীয় রাজস্ব বোর্ডকে (এনবিআর) সুপারিশ করেছে বাণিজ্য মন্ত্রণালয়।

রোববার (২১ জানুয়ারি) বাণিজ্য মন্ত্রণালয়ে দ্রব্যমূল্য নিয়ে পাঁচ মন্ত্রণালয়ের যৌথ বৈঠকের পর সোমবার (২৩ জানুয়ারি) মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত চিঠি এনবিআরে পাঠানো হয়।

এনবিআর সূত্র জানিয়েছে, বাণিজ্য মন্ত্রণালয় থেকে শুল্ক কমানোর বিষয়ে একটি চিঠি এনবিআরকে দেওয়া হয়েছে। এ চিঠির বিষয়ে আগামী বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) বৈঠকে বসবে এনবিআর।

বাণিজ্য মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা মো. হায়দার আলী জাগো নিউজকে বলেন, রোজা সামনে রেখে ভোজ্যতেল, চিনি ও খেজুরের শুল্ক কমাতে এনবিআরকে চিঠি দেওয়া হয়েছে। তবে, শুল্ক হার কতটা কমানো হবে সে বিষয়ে সিদ্ধান্ত নেবে এনবিআর।

চিনি, সয়াবিন তেল ও ছোলার দাম বেড়েছে। রোজার মাস না আসতেই বাড়তি দামে বিক্রি হচ্ছে এসব পণ্য। এমন পরিস্থিতিতে বেশ কয়েক মাস ধরে শুল্ক কমানোর দাবি জানিয়ে আসছেন বিভিন্ন খাতের ব্যবসায়ীরা।

 

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট