,

ভোটের মতো অভিনন্দনও ভুয়া: মান্না

news-image

নিজস্ব প্রতিবেদক : সরকারকে বিশ্বের বিভিন্ন দেশের অভিনন্দন জানানো প্রসঙ্গে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেছেন, ‘‘আওয়ামী লীগ সরকার বলছে, ‘আমাদের চীন ও রাশিয়া সমর্থন করেছে। আমাদেরকে ইউরোপ, আমেরিকা এবং জাতিসংঘ অভিনন্দন জানিয়েছে।’ এগুলো ভুয়া। ভোট যেরকম ভুয়া, এই (অভিনন্দন) দাবিগুলোও ভুয়া।’’

আজ মঙ্গলবার দুপুরে রাজধানীর বিজয়নগরে নাগরিক ঐক্যের উদ্যোগে গণতন্ত্রের পক্ষে গণস্বাক্ষর কর্মসূচিতে এ কথা বলেন তিনি। সকাল সাড়ে ১১টায় ‘প্রহসনের নির্বাচন মানি না, গণতন্ত্রের পক্ষে গণস্বাক্ষর’ শীর্ষক এই কর্মসূচি পালিত হয়। টেবিলে বিছানো কাপড়ে সর্বস্তরের মানুষজন ৭ জানুয়ারির ভোটের বিরুদ্ধে স্বাক্ষর করেন। কর্মসূচি চতুর্থ দিনে শুরুর পর বক্তব্য রাখেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ। বক্তব্যের মাঝে মাঝে গণসংগীত পরিবেশন করা হয়।

তিনি বলেন, ‘‘৭ তারিখে ফোর টুয়েন্টির নির্বাচন করেছে। আওয়ামী লীগ বলেছে, ‘আমাদের চীন ও রাশিয়া সমর্থন করেছে। আমাদেরকে ভারত এসে অভিনন্দন জানিয়েছে।’ ঠিক আছে, বলেছেন যখন তখন না হয় মানলাম। কিন্তু বলতে বলতে যখন সাগর পার করে বলেছেন, ‘ইউরোপ, আমেরিকা এবং জাতিসংঘ অভিনন্দন জানিয়েছে।’ এগুলো ভুয়া। ভোট যেরকম ভুয়া, এই দাবিগুলোও ভুয়া।’’

তিনি বলেন, ‘বাংলাদেশের সঙ্গে ইউরোপ ও আমেরিকাসহ যেসব দেশের সম্পর্ক আছে তারা ব্যবসা-বাণিজ্য করে। তারা যদি বলে এই সরকারকে মানি না, তাহলে তো সরকার বলবে- তুমি যে আমার কাছে টাকা পাও সেই টাকা দিব না। কারণ, তুমি তো আমাকেই মানো না। কাজেই কোনো দেশ বলবে না যে, তোমার সঙ্গে সম্পর্ক রাখব না। বলবে- ভোট খারাপ, তুমিও খারাপ। কিন্তু তোমার সঙ্গে আমার সম্পর্ক রাখতে হবে। গতকালও আমেরিকা বলেছে, এই ভোট ভালো হয়নি।’

তিনি বলেন, ‘সামনে উপজেলা নির্বাচন। আইন আপনারাই (আওয়ামী লীগ সরকার) করেছিলেন যে, এটা মার্কার ভোট হবে। গতকাল প্রধানমন্ত্রী নিজেই বলছেন যে, উপজেলা নির্বাচনে আওয়ামী লীগ আর মার্কা দিবে না। কেন? আওয়ামী লীগ দল এখন তো কোনো রাজনৈতিক দল না। আওয়ামী লীগ দল এখন এক ব্যক্তির ইচ্ছা পূরণের হাতিয়ার।’

তিনি জানান, গণস্বাক্ষর চারদিনের কর্মসূচিতে কাপড়ে স্বাক্ষর পড়েছে প্রায় ৪ হাজার এবং অনলাইনে পড়েছে প্রায় ১২ হাজারের বেশি।

মাহমুদুর রহমান মান্নার সভাপতিত্বে কর্মসূচিতে আরও বক্তব্য রাখেন জাতীয় পার্টির (কাজী জাফর) চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দার, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কবি আব্দুল হাই শিকদার, এবি পার্টির আহ্বায়ক এ এফ এম সোলায়মান চৌধুরী, নাগরিক ঐক্যের সাধারণ সম্পাদক শহীদুল্লাহ কায়সার, এলডিপি (একাংশ) মহাসচিব শাহাদাত হোসেন সেলিম প্রমুখ।

এ জাতীয় আরও খবর

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল

গর্ভাবস্থার প্রথম তিন মাসে যা করবেন, যা করবেন না

আপেল সাইডার ভিনেগার খাওয়ার আগে যা জানা জরুরি

ভেনিস ও টরন্টোর পর এবার লন্ডন উৎসবে বাংলাদেশের এই সিনেমা

শেখ হাসিনাকে প্রত্যর্পণ-জ্বালানি সহায়তা নিয়ে যা বলল ভারত

প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে কোনো আপডেট নেই : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ঢাকা-দিল্লি কূটনৈতিক সম্পর্কে নতুন টানাপোড়েন

ইয়েমেনে হুতিদের বিরুদ্ধে ২৪ ঘণ্টায় ১৩৩ অভিযান