,

এক বাংলাদেশিকে নিয়ে আইসিসির বর্ষসেরা একাদশ

news-image

শেষ বছরটা বাংলাদেশের নারী ক্রিকেটের জন্য সবচেয়ে সফল বছর বললে খুব একটা অত্যুক্তি হয় না। ঘরের মাঠে ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজে সমতা, পাকিস্তানকে হারিয়ে সিরিজ জয় করার মতো ঘটনা অর্জনের খাতকে ভারী করেছে। আর দেশের বাইরে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথমবার ওয়ানডে এবং টি-টোয়েন্টি দুই ফরম্যাটেই এসেছে প্রথম জয়।

এমন দারুণ এক বছরের পেছনে বাংলাদেশের স্পিনার নাহিদা আক্তারের কথাই বারবার ঘুরেফিরে আসে। বছরের শেষদিকে এসে প্রথম বাংলাদেশি নারী হিসেবে জিতেছিলেন আইসিসির প্লেয়ার অব দ্য মান্থের পুরস্কার। এবার আইসিসির ঘোষিত বর্ষসেরা ওয়ানডে দলেও জায়গা করে নিলেন নাহিদা।

গেল বছর ওয়ানডেতে মোট ২০ উইকেট পেয়েছিলেন নাহিদা। যা ওয়ানডেতে বিদায়ী বছরের দ্বিতীয় সর্বোচ্চ। দেশে কিংবা দেশের বাইরে সবখানেই নিজের স্পিন ঘূর্ণিতে বাজিমাত করেছিলেন নাহিদা মেয়েদের দলে সর্বোচ্চ পাঁচজন ক্রিকেটার অস্ট্রেলিয়ার। দুজন নিউজিল্যান্ডের। আর একজন করে জায়গা পেয়েছেন বাংলাদেশ, শ্রীলঙ্কা, দক্ষিণ আফ্রিকা ও ইংল্যান্ড থেকে। দলের অধিনায়ক বছরজুড়ে দুর্দান্ত পারফর্ম করা লঙ্কান ব্যাটার চামারি আতাপাত্তু।

বর্ষসেরা নারী ওয়ানডে দল
ফোব লিচফোর্ড, চামারি আতাপাত্তু (অধিনায়ক), এলিস পেরি, অ্যামেলিয়া কার, বেথ মুনি, ন্যাট শিভার-ব্রান্ট, অ্যাশ গার্ডনার, অ্যানাবেল সাদারল্যান্ড, নাদিন ডি ক্লার্ক, লিয়া তাহুহু, নাহিদা আক্তার।

এ জাতীয় আরও খবর

ময়মনসিংহে এনসিসি ব্যাংকের স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন ও বৃক্ষবিতরণ অনুষ্ঠিত

বিএসইসির ১৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

অস্ট্রেলিয়ায় বাংলাদেশকে ঘিরে বাড়ছে আগ্রহ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল

গর্ভাবস্থার প্রথম তিন মাসে যা করবেন, যা করবেন না

আপেল সাইডার ভিনেগার খাওয়ার আগে যা জানা জরুরি

ভেনিস ও টরন্টোর পর এবার লন্ডন উৎসবে বাংলাদেশের এই সিনেমা

শেখ হাসিনাকে প্রত্যর্পণ-জ্বালানি সহায়তা নিয়ে যা বলল ভারত