মঙ্গলবার, ৭ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ২৩শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

তামিমের ইতিহাস গড়ার দিনে হারল বরিশাল

news-image

স্পোর্টস ডেস্ক : শুরুতে ব্যাটিংয়ে নেমে বিপিএল ইতিহাসের একমাত্র ব্যাটার হিসেবে ৩ হাজার রানের মাইলফলক স্পর্শ করেন তামিম ইকবাল। এই ওপেনারের ইতিহাস গড়ার দিনে এবারের আসরের সবোর্চ্চ রানের রেকর্ড গড়ে তার দল। তবে বড় পুঁজি নিয়েও হেরেছে তামিমের দল। ফরচুন বরিশালকে ৮ উইকেটে হারিয়েছে খুলনা টাইগার্স।

সোমবার (২২ জানুয়ারি) মিরপুরে টস হেরে আগে ব্যাটিং করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৮৭ রান তোলে বরিশাল। জবাবে খেলতে নেমে ১৮ ওভারে ২ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় খুলনা।

বড় লক্ষ্য তাড়া করতে নেমে উড়ন্ত শুরু পায় খুলনা। দুই ওপেনার এভিন লুইস ও এনামুল হক বিজয় রীতিমতো ঝড় তোলেন। ৫ ওভার ৩ বলে দুই ওপেনার মিলে যোগ করেন ৭৭ রান। ২২ বলে ৫৩ রান করে লুইস।

তিনে নেমে রানের গতি ধরে রাখেন আফিফ হোসেন ধ্রুবও। সাজঘরে ফেরার আগে তার ব্যাট থেকে এসেছে ৩৬ বলে ৪১ রান। আফিফ ফেরার পর শাই হোপকে সঙ্গে নিয়ে বাকি কাজটা সহজেই সেরেছেন বিজয়। টাইগার্স অধিনায়ক অপরাজিত ছিলেন ৬৩ রান করে।

এর আগে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি বরিশালের। ১১ রান করে সাজঘরে ফেরেন ইব্রাহিম জাদরান। তবে সৌম্যকে সঙ্গে নিয়ে সেই ধাক্কা সামাল দেন তামিম। সৌম্য এদিন শুরু থেকেই আক্রমণাত্মক ছিলেন। তবে ইনিংস বড় করতে পারেননি। ১০ বলে ১৭ রান করে রান আউটে কাটা পড়েন এই টপ অর্ডার ব্যাটার।

তামিমের ব্যাট থেকে এসেছে ৩৩ বলে ৩০ রান। এই ইনিংস খেলার পথেই বিপিএল ইতিহাসের প্রথম ব্যাটার হিসেবে ৩ হাজার রান পূর্ণ করেছেন এই ওপেনার। তামিম ফেরার পর দুর্দান্ত ব্যাটিং করেছেন মুশফিকুর রহিম ও মাহমুদউল্লাহ রিয়াদ। মুশফিকের ব্যাট থেকে এসেছে অপরাজিত ৬৮ রান। মাহমুদউল্লাহ করেছেন ১৯ বলে ২৭ রান।

এ জাতীয় আরও খবর

আর্থিক সংকটে কাটছাঁট হচ্ছে নবম পে স্কেল, তালিকায় যেসব ভাতা

দীর্ঘ বিরতির পর ফিরছেন বুবলী

বায়ুদূষণের শীর্ষে জাকার্তা, ঢাকার মান সহনীয়

এনসিপির শান্তিপূর্ণ কর্মসূচিতে হামলা আইনশৃঙ্খলার চরম অবনতির বহিঃপ্রকাশ : জামায়াত

বিশ্বকাপে কোনো ম্যাচই সহজ নয়, মিসরকে নিয়ে সতর্ক স্কালোনি

ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা ৩৫০০ ছাড়িয়েছে

লেবু-পানির এই উপকারিতাগুলো জানতেন?

ব্রাজিল সমর্থকের ‘আত্মহত্যা’ : বিষণ্ণ অপূর্ব যে বার্তা দিলেন

লাখ লাখ মানুষের উপস্থিতিতে কোমে খামেনির জানাজা সম্পন্ন

বিকেল ৩টায় বসছে সংসদ অধিবেশন

টানা বৃষ্টিতে চট্টগ্রাম নগরজুড়ে জলাবদ্ধতা, বাসাবাড়িতে পানি

যুক্তরাষ্ট্রকে উড়িয়ে কোয়ার্টারে বেলজিয়াম