,

সবাই আমাকে আইটেম গানে নাচাতে চায় : পূজা

news-image

বিনোদন ডেস্ক : টলিউডে বেশ কিছু সিনেমায় অভিনয় করেছেন পূজা বন্দ্যোপাধ্যায়। তবে অনেকদিন ধরেই মূলধারার সিনেমাতে দেখা মিলছে না তার। কেন চলচ্চিত্রে অনিয়মিত হয়ে গেলেন এই অভিনেত্রী?

সম্প্রতি এক সাক্ষাৎকারে পূজা জানান, এখন আর তেমন কমার্শিয়াল সিনেমা তৈরি হয় না, তবে আমার বিশ্বাস আবার সেই সময়টা ফিরে আসবে যখন ওই ধারার সিনেমা তৈরি করবেন পরিচালকরা। কনটেন্ট বেসড সিনেমায় আমাকে কেউ নেয় না। সবাই আমাকে দিয়ে আইটেম গানে নাচাতে চায়, এই ধারার সিনেমাতে আমাকে নিয়ে খুব একটা কেউ ভাবে না।

শুধু কলকাতাতেই নয় মুম্বাইয়েও কাজ করেছে পূজা। হিন্দি বেশ কিছু সিনেমায় দেখা মিলেছে তার। মা হওয়ার পরও সমানতালে দুই জায়গায় কাজ চালিয়ে যাচ্ছেন। যদিও দুই ইন্ডাস্ট্রিতে কাজ করা যথেষ্ট চ্যালেঞ্জিং ছিল নায়িকার জন্য।

এ বিষয়ে পূজা বলেন, আমার ছেলে খুব ফ্লেক্সিবল। আমার কাছে ও আশীর্বাদের মত। ওর ৬ মাস বয়স থেকে আমি কাজ শুরু করেছি। আমার মা বা আমার শাশুড়ির কাছে থাকে ও। তবে আমি মিস করি ও কাছে না থাকলে। মা হিসাবে অপরাধ বোধ মনে আসে, সারক্ষণ মনে হয় নিজের বাচ্চাকে ছেড়ে দিচ্ছি।

সম্প্রতি এক রিয়্যালিটি শোয়ে মিঠুন চক্রবর্তীর সঙ্গে স্টেজ শেয়ার করেছেন পূজা। ডিস্কো ডান্সারের সঙ্গে সিনেমায় কাজ করার প্রবল ইচ্ছা রয়েছে নায়িকার। প্রসেনজিত্‍ চট্টোপাধ্যায়ের সঙ্গে সম্প্রতি কাজ করেছেন। পরিচালক রাজ চক্রবর্তীর সিনেমায় কাজ করারও ইচ্ছাপ্রকাশ করেন নায়িকা।

পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমেও বেশ সরব পূজা। যদিও সেখানে অনেক সময় ট্রলের মুখেও পড়তে হয় এই তারকাকে। এ প্রসঙ্গে পূজা বলেন, অনেক কষ্ট করে কেউ এই কাজ করেন, ট্রোল এখন নতুন প্রফেশন। যদিও আমার সবচেয়ে বড় ক্রিটিক আমার স্বামী। তবে ট্রোলারদের কথা এড়িয়ে যাই। আগেও কথা হত, এখনও হয়। শুধু নতুন একটা প্ল্যাটফর্ম হয়েছে। মাঝে মাঝে উত্তর দিতেও ইচ্ছা হয়, আবার সামলে নিই, আর একেবারে পাত্তা দিই না।

এদিকে মুক্তির অপেক্ষায় রয়েছে পূজার নতুন ওয়েব সিরিজ ‘ক্যাবারে’। উত্‍সব মুখোপাধ্যায় পরিচালিত ওয়েব সিরিজের মুখ্য চরিত্রে অভিনয় করছেন পূজা। এক সরল সাদা মেয়ের সাধারণ জীবন থেকে শহরের রাতের পরী হয়ে ওঠার গল্পে নির্মিত হয়েছে সিরিজটি।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট