,

বিপিএলে ব্যাট হাতে ইতিহাস গড়লেন তামিম

news-image

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশের ক্রিকেটে একজন ব্যাটার যেসব রেকর্ড গড়তে পারেন তার সিংহভাগই তামিম ইকবালের দখলে। তার রেকর্ড বুকে এবার আরও একটি সংযোজন। বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ইতিহাসে প্রথম ক্রিকেটার হিসেবে ৩ হাজার রান পূর্ণ করেছেন তামিম।

বিপিএলে নিজেদের দ্বিতীয় ম্যাচে আজ খুলনা টাইগার্সের মুখোমুখি হয়েছে ফরচুন বরিশাল। যেখানে বরিশালের হয়ে ইনিংস ওপেন করতে নামেন তামিম। আগের ম্যাচে দুর্দান্ত ব্যাটিং করা তামিম এদিনও সাবলীল ছিলেন।

বিপিএলে প্রথম ব্যাটার হিসেবে ৩ হাজারী ক্লাবে পা রাখতে আজকের ম্যাচের আগে তামিমের দরকার ছিল ৩৫ রান। সেটা পূর্ণ করেছেন ইনিংসের ১২তম ওভারে। বিপিএল ক্যারিয়ারে ৯১তম ম্যাচে এসে এই এলিট ক্লাবে জায়গা করে নিলেন তামিম।

এদিন ভালো শুরু করেও ইনিংস বড় করতে পারেননি তামিম। দারুণ ব্যাটিংয়ের পরও হাফ সেঞ্চুরি হাতছাড়া করেছেন। নাসুমকে সুইপ করতে গিয়ে ডিপ স্কোয়ার লেগে ক্যাচ দিয়ে থেমেছেন ৩৩ বলে ৪০ রান করে।

তামিম ফিরলেও তা দলের ওপর খুব একটা প্রভাব ফেলেনি। দলের অপর দুই অভিজ্ঞ ব্যাটার মুশফিকুর রহিম ও মাহমুদউল্লাহ রিয়াদ ঝোড়ো ব্যাটিং করেছেন। তাদের ব্যাটে ভর করে বড় সংগ্রহ পেয়েছে দল।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট