,

রাতে বাড়বে শীত, ঢাকাসহ বহু জেলায় শৈত্যপ্রবাহ

news-image

নিজস্ব প্রতিবেদক : আগামী ২৪ ঘণ্টায় ঢাকাসহ সারা দেশে তাপমাত্রা কমে শীত আরও বাড়বে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সেই সঙ্গে রাজধানীতে শৈত্যপ্রবাহেরও আভাস দিয়েছে তারা।

সোমবার (২২ জানুয়ারি) আবহাওয়া অধিদপ্তরের কর্মকর্তা আবহাওয়াবিদ মো. মনোয়ার হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, আবহাওয়ার পূর্বাভাস বলছে, আজ রাতে ঢাকাসহ সারা দেশের তাপমাত্রা আরও কমবে। রাতে ঢাকায় ১ থেকে ২ ডিগ্রির বেশি তাপমাত্রা কমবে। এই মাত্রার শীত আগামীকাল পর্যন্ত অব্যাহত থাকবে। তবে আগামী ২৪ জানুয়ারি থেকে মেঘলা আকাশ বিরাজ করলেও শীত কিছুটা কমবে। সাধারণত মেঘলা পরিস্থিতি বিরাজ করলে তাপমাত্রা কিছুটা বাড়ে। তবে জানুয়ারি মাসজুড়ে শীতের অবস্থা এরকমই থাকবে।

তিনি বলেন, আজ রংপুর ও রাজশাহী বিভাগের ওপর দিয়ে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। আগামী ২৪ ঘণ্টায় শৈত্যপ্রবাহের এলাকা আরও বৃদ্ধি পাবে। এখন পর্যন্ত ৬ জেলা ও দুটি বিভাগের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। যশোর, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, টাঙ্গাইল, মাদারীপুর ও কিশোরগঞ্জ জেলাসহ রংপুর ও রাজশাহী বিভাগের ওপর দিয়ে শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে।

আজ রাজধানী ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৭.৪ ডিগ্রি সেলসিয়াস। আর সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১২.১ ডিগ্রি সেলসিয়াস। অর্থাৎ সর্বোচ্চ তাপমাত্রার সঙ্গে সর্বনিম্ন তাপমাত্রার ব্যবধান মাত্র ৫.৩ ডিগ্রি সেলসিয়াস।

এ আবহাওয়াবিদ বলেন, সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রার ব্যবধান এত কমে যাওয়ায় তীব্র শীত অনুভূত হচ্ছে। সাধারণত দিনের তাপমাত্রা কমে গেলে রাতের তাপমাত্রাও কমে যায়। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রার ব্যবধান কমায় দিনে রাতে সবসময় বেশি শীত অনুভূত হচ্ছে।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট