মঙ্গলবার, ২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

বিশ্বকাপে টিকে থাকার লড়াইয়ে ফিল্ডিংয়ে বাংলাদেশ

news-image

স্পোর্টস ডেস্ক : শক্তিশালী ভারতের বিপক্ষে ৮৪ রানের বড় ব্যবধানে হেরে যুব বিশ্বকাপ শুরু করেছিল বাংলাদেশ। টুর্নামেন্টে টিকে থাকতে বাকি দুই ম্যাচে জয়টা খুবই গুরুত্বপূর্ণ যুব টাইগারদের জন্য। এমন সমীকরণ নিয়ে আজ আয়ারল্যান্ডের বিপক্ষে টস জিতে ফিল্ডিং বেছে নিয়েছেন ইয়াং টাইগার অধিনায়ক মাহফুজুর রহমান রাব্বি। দক্ষিণ আফ্রিকার ব্লুমফন্টেইনে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় দুপুর ২টায়।

টিকে থাকার লড়াইয়ে একাদশে দুই পরিবর্তন রয়েছে বাংলাদেশের যুবাদের। ওপেনিং ব্যাটার জিশান আলমের জায়গায় সুযোগ পেয়েছেন আদিল বিন সিদ্দিক। এ ছাড়া পেসার ইকবাল হোসেন ইমনকে বসিয়ে একাদশে নেওয়া হয়েছে রাফি উজ্জামান রাফিকে।

দক্ষিণ আফ্রিকার উদ্দেশে বাংলাদেশ এয়ারপোর্ট ছেড়েছিল এশিয়ান চ্যাম্পিয়নের তকমা নিয়ে। ছিল ভারতকে হারানোর সুখস্মৃতি। কিন্তু বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে তা খুব একটা কাজে লাগেনি। মারুফ মৃধার দুর্দান্ত বোলিংয়ের পর ভারতের কাছে খুব একটা হুমকি হয়ে উঠতে পারেনি বাংলাদেশ। আর সেই হারের ক্ষত না শুকোতেই এবার বাংলাদেশের সামনে কার্যত ‘ডু অর ডাই’ ম্যাচ।

অন্যদিকে, যুক্তরাষ্ট্রকে হারিয়ে আসরে দারুণ শুরু পেয়েছে আইরিশরা। এই ম্যাচ কোনো কারণে আয়ারল্যান্ডের কাছে হেরে গেলে ফিরতি টিকিট কাটতে হতে পারে বাংলাদেশের জুনিয়রদের। যদিও প্রতিপক্ষ হিসেবে অপেক্ষাকৃত সহজ একটা ম্যাচই অপেক্ষা করছে এশিয়ান চ্যাম্পিয়নদের সামনে। তবে, এই ম্যাচেও হেলাফেলার সুযোগ নেই রাব্বি-মারুফদের। পরের রাউন্ডে যাওয়া এবং সুপার সিক্সে বোনাস পয়েন্ট যোগের জন্য, হারাতে হবে আইরিশদের।

বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ একাদশ

আশিকুর রহমান শিবলি, আদিল বিন সিদ্দিক, চৌধুরী মোহাম্মদ রিজওয়ান, আরিফুল ইসলাম, আহরার আমিন, শিহাব জেমস, মাহফুজুর রহমান রাব্বি (অধিনায়ক), শেখ পারভেজ জীবন, রাফি উজ্জামান রাফি, রোহানাতদৌলা বর্ষণ ও মারুফ মৃধা।

 

এ জাতীয় আরও খবর

ভারতের রিয়্যালিটি শোতে বিশেষ অতিথি জয়া আহসান

হানিয়া-সাজালের সঙ্গে বন্ধুত্ব নেই : মাহিরা খান

হাসপাতালে রাম চরণ, অস্ত্রোপচারের পর কেমন আছেন?

৪৫ দিন পর আদ্-দ্বীন হাসপাতালে চিকিৎসাসেবা শুরু মঙ্গলবার

ফের আন্দোলনের হুঁশিয়ারি ককরোচ পার্টির

কলকাতা উপ-হাইকমিশনে প্রথম সচিব হলেন উম্মে মারুফা

সঞ্চয়পত্রে ফিরেছে বিনিয়োগের ইতিবাচক ধারা

জামিননামা গ্রহণ, আজ মুক্তি পেতে পারেন কলিমউল্লাহ

অভিনয়ে অভিষেক হতে যাচ্ছে রোনালদোর

২ হাজার একর খাসজমি অবৈধভাবে দেওয়ায় ভূমি কর্মকর্তা বরখাস্ত

কক্সবাজারে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে দুই বোনসহ নিহত ৩

গ্যাস সংকট কাটতে শুরু করবে আগামী সপ্তাহে: জ্বালানি প্রতিমন্ত্রী