,

গুজব সন্ত্রাসের পথ বেছে নিয়েছে বিএনপি : কাদের

news-image

নিজস্ব প্রতিবেদক : আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, আগুন সন্ত্রাসের পর বিএনপি এখন গুজব সন্ত্রাসের পথ বেছে নিয়েছে। তিনি জানান, বৈশ্বিক সংকটের কারণে দেশে নিত্যপণ্যের দাম বেড়েছে। এটাকে ভিন্ন খাতে নিয়ে রাজনীতি করছে বিএনপি।

সোমবার (২২ জানুয়ারি) ধানমন্ডিতে দলীয় সভাপতির কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।

তিনি বলেন, সব হারিয়ে শোক সাগরে নিমজ্জিত বিএনপি। শোকের মিছিল তো করবেই। সরকার কচু পাতার পানি নয় উল্লেখ করে কাদের বলেন, কথার বোমায় সরকারের উৎখাত করা যাবে না।

বর্তমান সংকট সমাধানে কর্মপরিকল্পনা গ্রহণ করা হয়েছে উল্লেখ ওবায়দুল কাদের বলেন, দ্রুতই সমস্যার সমাধান হবে। জনগণকে ধৈর্য ধরার আহ্বান জানিয়ে কাদের বলেন, একদিনে কোনো সংকটের সমাধান হয় না। সংকটের সমাধানে সরকার ও দলীয়ভাবে কাজ চলবে।

বিএনপির সমালোচনা করে ওবায়দুল কাদের বলেন, আন্দোলনের লক্ষ্য নির্ধারণ না করতে পারায় তাদের এ অবস্থা। বিএনপির রাজনীতি ভুলের চোরাবালিতে আটকে গেছে। নাশকতা করে কোনো লাভ হয়নি। সরকারের পতন ঘটাতে গিয়ে নিজেদের পতন ডেকে নিয়ে এসেছে তারা।

তিনি বলেন, নৌকার জনপ্রিয়তা কমেনি বরং বেড়েছে, তা বলার অপেক্ষা রাখে না। যারা বলেছিল দেশে সংঘাত বাধাতে স্বতন্ত্র দাঁড় করানো হয়েছে, তাদের কথা মিথ্যা প্রতিপন্ন হয়েছে। যা ভাবা হয়েছিলো সে রকম সহিংসতা হয়নি। গণতান্ত্রিক দেশে সংঘাত সহিংসতা হয়, আমাদের দেশ তার বিকল্প না। তুলনায় কম সহিংসতা হয়েছে। যা ভাবা হয়েছিল তা হয়নি, সবাই ভেবেছিলো স্বতন্ত্রদের নিয়ে। মিলারের বক্তব্য স্পষ্ট। কৌশল একেক দেশের একেক রকম।

এ জাতীয় আরও খবর

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল

গর্ভাবস্থার প্রথম তিন মাসে যা করবেন, যা করবেন না

আপেল সাইডার ভিনেগার খাওয়ার আগে যা জানা জরুরি

ভেনিস ও টরন্টোর পর এবার লন্ডন উৎসবে বাংলাদেশের এই সিনেমা

শেখ হাসিনাকে প্রত্যর্পণ-জ্বালানি সহায়তা নিয়ে যা বলল ভারত

প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে কোনো আপডেট নেই : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ঢাকা-দিল্লি কূটনৈতিক সম্পর্কে নতুন টানাপোড়েন

ইয়েমেনে হুতিদের বিরুদ্ধে ২৪ ঘণ্টায় ১৩৩ অভিযান