,

বিশ্বকাপের ডু অর ডাই ম্যাচে মাঠে নামছে বাংলাদেশ

news-image

দক্ষিণ আফ্রিকার উদ্দেশে বাংলাদেশ এয়ারপোর্ট ছেড়েছিল এশিয়ান চ্যাম্পিয়নের তকমা নিয়ে। ছিল ভারতকে হারানোর সুখস্মৃতি। কিন্তু বিশ্বকাপের প্রথম ম্যাচে ব্লুমফন্টেইনে তা খুব একটা কাজে লাগলো না বাংলাদেশের জন্য। নিজেদের প্রবল প্রতিপক্ষ ভারতের বিপক্ষে বেশ বড় ব্যবধানেই হেরেছে বাংলাদেশের যুবারা।

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে বাংলাদেশ যে প্রত্যাশিত শুরু পায়নি তা আর বলার অপেক্ষা রাখে না। মানসিকভাবেও কিছুটা হয়ত ধাক্কা ই খেয়েছেন মাহফুজুর রহমান রাব্বি-আশিকুর রহমান শিবলীরা। মারুফ মৃধার দুর্দান্ত বোলিংয়ের পর ভারতের কাছে খুব একটা হুমকি হয়ে উঠতে পারেনি বাংলাদেশ। আর সেই হারের ক্ষত না শুকোতেই এবার বাংলাদেশের সামনে ডু অর ডাই ম্যাচ।

বাংলাদেশ সময় সোমবার দুপুরে শুরু হওয়া ম্যাচে জুনিয়র টাইগারদের প্রতিপক্ষ আয়ারল্যান্ড। যারা কিনা প্রথম ম্যাচেই মার্কিন যুক্তরাষ্ট্রকে প্রথম ম্যাচে রীতিমত উড়িয়ে দিয়েছে। এই ম্যাচ কোনো কারণে হারলে ফিরতি টিকিট কাটতে হতে পারে বাংলাদেশের জুনিয়রদের।

যদিও প্রতিপক্ষ হিসেবে অপেক্ষাকৃত সহজ একটা ম্যাচই অপেক্ষা করছে এশিয়ান চ্যাম্পিয়নদের সামনে। তবে, এই ম্যাচেও হেলাফেলার সুযোগ নেই রাব্বি-মারুফদের। পরের রাউন্ডে যাওয়া এবং সুপার সিক্সে বোনাস পয়েন্ট যোগের জন্য, হারাতে হবে আইরিশদের।

আয়ারল্যান্ডকে হারিয়ে তাই প্রথম জয় খুঁজে নেয়ার বিকল্প নেই বাংলাদেশের সামনে। অবশ্য হারলেও অবশ্য সুযোগ থাকবে পরের রাউন্ডে ওঠার। কিন্তু সুপার সিক্সে গ্রুপপর্বের পয়েন্ট যোগ করার নতুন নিয়মে, শেষ চার পৌঁছানোর জন্য এই ম্যাচে জয় একান্ত দরকার।

নিয়ম আর বাস্তবতা মাথায় রেখেই গুরুত্বপূর্ণ ম্যাচে মাঠে নামার অপেক্ষায় জুনিয়র টাইগাররা। এশিয়া কাপ জয়ের পর এবার বাংলাদেশের সামনে অপেক্ষা করছে ডু অর ডাই ম্যাচের বিশাল চাপ।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট