,

আবেদনময়ী দৃশ্যে কাঁচি, একইদিনে বাংলাদেশে মুক্তি পাবে ‘ফাইটার’

news-image

বিনোদন ডেস্ক : আগামী ২৫ জানুয়ারি বিশ্বব্যাপী মুক্তি পেতে চলেছে হৃতিক রোশন ও দীপিকা পাডুকোনের সিনেমা ‘ফাইটার’। ইতোমধ্যেই সেন্সর বোর্ডের ছাড়পত্র পেয়েছে ছবিটি।

বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে একইদিনে বাংলাদেশেও মুক্তি পাবে এই সিনেমা। বিষয়টি নিশ্চিত করেছেন সিনেমাটির আমদানিকারক প্রতিষ্ঠান অ্যাকশন কাট এন্টারটেইনমেন্টের কর্ণধার ও পরিচালক অনন্য মামুন।

ফেসবুক স্ট্যাটাসে সিনেমাটির পোস্টার শেয়ার করে তিনি লিখেন, ‘একইদিনে বাংলাদেশে মুক্তি পাচ্ছে ফাইটার, টুডি ও থ্রিডি।’ সিনেমাটি মুক্তি পেলে প্রথমবার বাংলাদেশের দর্শকরা কোনো হিন্দি সিনেমা টুডি ও থ্রিডিতে একসঙ্গে উপভোগ করার সুযোগ পাবেন।

এদিকে বলিউড হাঙ্গামার একটি রিপোর্টে বলা হয়েছে, ফাইটার ছবিতে চারটি পরিবর্তন আনার নির্দেশ দিয়েছে সেন্সর বোর্ড। একটি হচ্ছে ধূমপান বিরোধী মেসেজ। এটি হিন্দিতে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে ছবিতে ৫৩ মিনিট এবং ১ ঘণ্টা ১৮ মিনিটের জায়গায় যে দুটো আপত্তিকর শব্দ আছে, ওই দুটি শব্দ বাদ বা পরিবর্তন করতে বলা হয়েছে।

সেন্সরে কাঁচি চলেছে এই সিনেমায় দীপিকার একটি আবেদনময়ী দৃশ্যের উপরেও। ছবি থেকে ওই অংশটুকুও বাদ দিতে বলা হয়েছে।

সেন্সর বোর্ডের থেকে পাওয়া তথ্য অনুযায়ী, ছবিটির রান টাইম ১৬৬ মিনিট অর্থাৎ ২ ঘণ্টা ৪৬ মিনিট। ইতোমধ্যেই দর্শকদের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে ‘ফাইটার’। অ্যাকশনধর্মী এই সিনেমায় প্রথমবারের মতো জুটি বেঁধেছেন হৃতিক রোশন ও দীপিকা পাডুকোন।

ছবিটির পরিচালনা করেছেন সিদ্ধার্থ আনন্দ। আরও অভিনয় করেছেন অক্ষয় ওবেরয়, করণ সিং গ্রোভার, অনিল কাপুর। পুলওয়ামা কাণ্ডের পর ভারতের এয়ার স্ট্রাইক নিয়ে মূলত তৈরি হয়েছে এই ছবি।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট