,

শাহজাহানপুরে বস্তি উচ্ছেদে গিয়ে পুলিশ গুলিবিদ্ধ, ওসিসহ আহত ৫

news-image

ঢামেক প্রতিবেদক : রাজধানীর শাহজাহানপুর খেলার মাঠে বস্তি উচ্ছেদে অভিযান চালানোর সময় মেহেদী হাসান (২৪) নামে এক পুলিশ কনস্টেবল গুলিবিদ্ধ হয়েছেন। এ ছাড়া শাহজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুজিত কুমার সাহা ও পরিদর্শক-অপারেশন মাইদুল ইসলামসহ পাঁচজন আহত হয়েছেন।

রোববার (২১ জানুয়ারি) দুপুর আড়াইটার দিকে এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধ পুলিশ সদস্য মেহেদী হাসানকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে আনা হয়। বাকিদের পুলিশ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

গুলিবিদ্ধ মেহেদী হাসান বলেন, দুপুরের দিকে শাহজাহানপুর খেলার মাঠ থেকে বস্তি উচ্ছেদ করার সময় হঠাৎ বস্তিবাসী সিটি কর্পোরেশন ও পুলিশের ওপর হামলা চালায়। বস্তিবাসীর হামলা ঠেকাতে আমরা গুলি চালাই। এসময় একটি গুলি এসে আমার বাম পায়ে লাগে। চিকিৎসক আমাকে ১০২ নম্বর ওয়ার্ডে ভর্তি দিয়েছেন।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া জানান, শাজাহানপুর খেলার মাঠ এলাকায় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নেতৃত্বে উচ্ছেদ অভিযানে মেহেদী হাসান নামে পুলিশ সদস্য গুলিবিদ্ধ হয়। বর্তমানে ১০২ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন আছেন ওই পুলিশ সদস্য।

জানতে চাইলে শাহাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুজিত কুমার সাহা বলেন, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের উচ্ছেদ অভিযান চালানোর সময় বস্তিবাসী পুলিশ ও সিটি কর্পোরেশনের লোকদের ওপর ইট-পাটকেল নিক্ষেপ করতে শুরু করে। এসময় আমি ও আমার থানার পরিদর্শক (অপারেশন) মাইদুল ইসলামসহ ইটের আঘাতে পাঁচ পুলিশ সদস্য আহত হই। মাইদুল ইসলামের মাথা ফেটে যায়। আমিসহ পুলিশের অন্য সদস্যরা বর্তমানে রাজারবাগ হাসপাতালে চিকিৎসাধীন আছি।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট