,

প্রধানমন্ত্রীর উপদেষ্টাদের দপ্তর বণ্টন

news-image

নিজস্ব প্রতিবেদক : প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টাদের মধ্যে দপ্তর বণ্টন করা হয়েছে। আজ রোববার মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপন অনুযায়ী—ড. মসিউর রহমানকে অর্থনৈতিক বিষয়ক, ড. তৌফিক-ই-এলাহী চৌধুরীকে বিদ্যুৎ ও জ্বালানি, মেজর জেনারেল (অব.) তারিক আহমেদ সিদ্দিককে নিরাপত্তা, ড. গওহর রিজভীকে আন্তর্জাতিক সম্পর্ক, সালমান এফ রহমানকে বেসরকারি শিল্প ও বিনিয়োগ এবং ড. কামাল আবদুল নাসের চৌধুরীকে শিক্ষা ও সংস্কৃতিবিষয়ক উপদেষ্টার দায়িত্ব দেওয়া হয়েছে।

এদিকে সজীব আহমেদ ওয়াজেদকে আবারও প্রধানমন্ত্রী শেখ হাসিনার অবৈতনিক তথ্য ও যোগাযোগ প্রযুক্তিবিষয়ক উপদেষ্টা হিসেবে নিয়োগ দেয়া হয়েছে।

আজ প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক (প্রশাসন) মো. আহসান কিবরিয়া সিদ্দিকি স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রসঙ্গত, প্রধানমন্ত্রীর উপদেষ্টারা পূর্ণ মন্ত্রীর মর্যাদা ও সুযোগ-সুবিধা ভোগ করবেন।

 

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট