শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

পাটুরিয়ায় ফেরিডুবি: উদ্ধারকাজে যোগ দিয়েছে ‘প্রত্যয়’, আসছে ‘ঝিনাই-১’

news-image

মানিকগঞ্জ প্রতিনিধি : মানিকগঞ্জের পাটুরিয়া ঘাটে ডুবে যাওয়া ইউটিলিটি ফেরি রজনীগন্ধা চারদিনেও উদ্ধার হয়নি। খোঁজ মেলেনি ফেরির ইঞ্জিনচালক হুমায়ুন কবিরের। তবে পঞ্চম দিনে আরও একটি ট্রাক উদ্ধার করা হয়েছে।

রোববার (২০ জানুয়ারি) সকাল ১০টা থেকে পঞ্চম দিনের মতো উদ্ধার কাজ শুরু হয়। হামজা, রুস্তমের পর উদ্ধার কাজে যোগ দিয়েছে বিআইডব্লিউটিএর সবচেয়ে বড় উদ্ধারকারী জাহাজ প্রত্যয়। তারপরও ডাকা হয়েছে ঝিনাই-১ নামে আরও একটি জাহাজ। বিআইডব্লিউটিএর ওই জাহাজটি পানির নিচে কোনো বস্তু থাকলে শনাক্ত করতে পারে।

উদ্ধারকারী জাহাজ প্রত্যয় যাতে ফেরিটি টেনে উপড়ে তুলতে পারে সেজন্য পানিতে নেমেছে বিআইডব্লিউটিএ। ফায়ার সার্ভিস ও নৌবাহিনীর ডুবুরিদল। ট্রাকসহ ডুবে যাওয়া ফেরি ও নিখোঁজের সন্ধানে তারা নিরলসভাবে উদ্ধার তৎপরতা চালাচ্ছেন।

বিকেল ৩টার দিকে দুর্ঘটনাস্থলের কাছ থেকে ভুট্টাবোঝাই একটি ট্রাক উদ্ধার করে হামজা। তবে পাটুরিয়া ২ নম্বর ফেরিঘাট পন্টুনে ট্রাকটি নামানোর সময় ভুট্টাগুলো নদীতে পড়ে যায়। এ নিয়ে পাঁচদিনে চারটি ট্রাক উদ্ধার করা হয়। এখনো পানিতে রয়েছে আরও পাঁচটি ট্রাক।

বিআইডব্লিউটিএর যুগ্ম-পরিচালক এস এম আজগর আলী জানান, উদ্ধার কাজে অনুসন্ধানে গতি আনতে নারায়ণগঞ্জ থেকে ঝিনাই-১ নামে একটি জাহাজ ডাকা হয়েছে। জাহাজটিতে মাল্টিভিম ইকো সাইন্ডার রয়েছে। যার মাধ্যমে পানির নিচে কোনো বস্তু থাকলে সেটি শনাক্ত করা যাবে। এর মাধ্যমে নিখোঁজ ব্যক্তি ও ট্রাকের সন্ধান মিলবে আশা করি।

গত বুধবার সকাল সাড়ে ৮টার দিকে পাটুরিয়া পাঁচ নম্বর ফেরিঘাটের অদূরে ৯টি ট্রাক নিয়ে রজনীগন্ধা নামের ইউটিলিটি ফেরিডুবির ঘটনা ঘটে। ফেরিতে কোনো যাত্রীবাহী বাস ছিল না। দুর্ঘটনার পর স্থানীয়রা ফায়ার সার্ভিস কর্মীদের সহায়তায় ২০ জনকে জীবিত উদ্ধার করতে সক্ষম হয়। নিখোঁজ থাকেন রজনীগন্ধা ফিরির সেকেন্ড অফিসার হুমায়ুন কবীর।

এ জাতীয় আরও খবর

রাষ্ট্রপতির পদত্যাগ হলে সাংবিধানিক প্রক্রিয়া অনুসরণ: স্বরাষ্ট্রমন্ত্রী

মালদ্বীপের প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে বাংলাদেশ হাইকমিশনারের বৈঠক

বোয়ালখালীতে ৫ শ্রমিকের মৃত্যু, মামলা ছাড়াই চলছে সমঝোতার চেষ্টা

১৭ বছর পর ইংল্যান্ড সফরে বাংলাদেশ, টেস্ট হবে লর্ডসে

২৭ জুলাই থেকে চট্টগ্রাম বোর্ডের HSCপরীক্ষা শুরু

ব্রিকস সম্মেলনে যোগ দিতে তারেক রহমানকে মোদির আমন্ত্রণ

গাজী নজরুলের বহিষ্কার জানিয়ে ইসিকে চিঠি জামায়াতের

ইরান ইস্যুতে কঠিন কূটনৈতিক চাপে ট্রাম্প

মানবিক সহায়তায় আলোচনায় ‘আমরা বিএনপি পরিবার’

২০৩৪ সালে ট্রিলিয়ন ডলারের অর্থনীতির লক্ষ্য বাংলাদেশের

শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ড. খলিলুরের বৈঠক

তথ্যমন্ত্রীর নামে ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট, সতর্কবার্তা