,

দু-এক দিনের মধ্যে গ্যাস সরবরাহে উন্নতি হবে: প্রতিমন্ত্রী

news-image

নিজস্ব প্রতিবেদক : বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) সরবরাহের দুটি টার্মিনালের একটি রক্ষণাবেক্ষণের জন্য পাঠানো হয়েছিল। এটি ফিরিয়ে আনার পর সমস্যা দেখা দিয়েছিল। এতে বিশেষ করে চট্টগ্রামে ও পরবর্তীকালে ঢাকায় গ্যাস সরবরাহে সমস্যা হয়। আগামী দু-এক দিনের মধ্যে গ্যাস সরবরাহ পরিস্থিতির আরও উন্নতি হবে।

রোববার দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি।

নসরুল হামিদ বলেন, গ্যাস সরবরাহ নিয়ে যে সংকট তৈরি হয়েছিল, এটা একটা আকস্মিক বিষয়। এ সমস্যা সাময়িক। শীতে এমনিতেই গ্যাসের সমস্যা দেখা দেয় বাসাবাড়িতে রান্নার জন্য। তিনি গ্রাহকদের একটু ধৈর্য ধরতে অনুরোধ করেন।

রান্নায় গ্যাসের সমস্যা সমাধানে বিকল্প হিসেবে এলপিজির ব্যবহার জনপ্রিয় হচ্ছে বলে উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, দেশের প্রায় ৭৫ শতাংশ রান্নায় এলপিজি ব্যবহার করে। শুধু ঢাকা ও আশপাশে, চট্টগ্রাম, সিলেটে কিছু গ্রাহক প্রাকৃতিক গ্যাস ব্যবহার করে। এখন অনেকেই গ্যাস না পেলেও মাস শেষে বিল দিতে হচ্ছে। তাই আবাসিক গ্রাহকদের মিটারের আওতায় আনা হচ্ছে।

নসরুল হামিদ বলেন, সাময়িক অসুবিধার জন্য গ্রাহককে ধৈর্য ধরতে হবে। এলপিজির পরিধি বিস্তৃত করা হচ্ছে। গাড়িতে ও এলপিজি ব্যবহৃত হচ্ছে। প্রতি মাসে বিশ্ববাজারের সঙ্গে মিল রেখে এলপিজির দাম নির্ধারণ করা হচ্ছে।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট