মঙ্গলবার, ২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

আজ পর্দা উঠছে বাণিজ্য মেলার

news-image

পূর্বাচলের বঙ্গবন্ধু বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে আজ পর্দা উঠছে ২৮তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার। মেলার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

জানা গেছে, আজ রোববার সকাল সাড়ে ১০টার পর বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে যাবেন সরকার প্রধান। এরপর তিনি মেলার উদ্বোধন ঘোষণা করবেন। এনিয়ে তিনবার বাণিজ্য মেলা হচ্ছে এই এক্সিবিশন সেন্টারে।

প্রতি বছর জানুয়ারির একদম শুরুতে ঢাকা আন্তর্জাতিক মেলা শুরু হলেও এবার দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের কারণে পেছানো হয়েছিল। এবারে মেলার মূল গেট সাজানো হচ্ছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র ও পদ্মা সেতুর আদলে।

বাংলাদেশ রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) মহাপরিচালক মাহবুবুর রহমান জানিয়েছেন, এবারের মেলায় দেশ-বিদেশের মোট ৩৫১টি স্টল, প্যাভিলিয়ন ও মিনি প্যাভিলিয়ন থাকবে। এর মধ্যে ১৫-১৮টি বিদেশি স্টল রয়েছে।

এবার ছোটদের টিকিটের দাম ধরা হচ্ছে ২৫ টাকা, বড়দের ৫০ টাকা। দর্শনার্থীদের যাতায়াতের সুবিধায় কুড়িল থেকে থাকবে বিশেষ বাস সার্ভিস। ফার্মগেট থেকেও বাস থাকবে মেলায় যাওয়ার।

দেশের পণ্য প্রদর্শনীর সব থেকে বড় আয়োজন এই বাণিজ্য মেলা। দেশীয় পণ্যের পাশাপাশি প্রতিবছর ভারত, পাকিস্তান, থাইল্যান্ড, তুরস্ক, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, হংকং, সিঙ্গাপুর, নেপালসহ বিভিন্ন দেশের পণ্য শোভা পায় এ মেলায়।

এর আগে রাজধানীর শেরে বাংলা নগরে বাণিজ্য মেলা অনুষ্ঠিত হতো।

এ জাতীয় আরও খবর

ভারতের রিয়্যালিটি শোতে বিশেষ অতিথি জয়া আহসান

হানিয়া-সাজালের সঙ্গে বন্ধুত্ব নেই : মাহিরা খান

হাসপাতালে রাম চরণ, অস্ত্রোপচারের পর কেমন আছেন?

৪৫ দিন পর আদ্-দ্বীন হাসপাতালে চিকিৎসাসেবা শুরু মঙ্গলবার

ফের আন্দোলনের হুঁশিয়ারি ককরোচ পার্টির

কলকাতা উপ-হাইকমিশনে প্রথম সচিব হলেন উম্মে মারুফা

সঞ্চয়পত্রে ফিরেছে বিনিয়োগের ইতিবাচক ধারা

জামিননামা গ্রহণ, আজ মুক্তি পেতে পারেন কলিমউল্লাহ

অভিনয়ে অভিষেক হতে যাচ্ছে রোনালদোর

২ হাজার একর খাসজমি অবৈধভাবে দেওয়ায় ভূমি কর্মকর্তা বরখাস্ত

কক্সবাজারে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে দুই বোনসহ নিহত ৩

গ্যাস সংকট কাটতে শুরু করবে আগামী সপ্তাহে: জ্বালানি প্রতিমন্ত্রী