,

অভিবাসীদের সুখবর দিল জার্মানি

news-image

অনলাইন ডেস্ক : নাগরিকত্ব লাভ ও দ্বৈত নাগরিকত্বের নিয়ম কিছুটা শিথিল করে আইন পাশ করেছে জার্মান সংসদ। শুক্রবার এই বিলটি সংসদে পাশ হয়। খবর আলজাজিরা।

প্রতিবেদনে বলা হয়, বিলটি উত্থাপন করে চ্যান্সেলর ওলাফ শুলটজের মধ্য-বামপন্থি জোট সরকার। এর পর ওই বিলের ওপর ভোট হয়। তাতে ৩৮২-২৩৪ ভোটে পাশ হয় এই বিল। ভোটদানে বিরত ছিলেন ২৩ আইনপ্রণেতা।

আরও পড়ুন: এবার ৯০ হাজার সেনা নিয়ে বিশাল মহড়া শুরু করছে ন্যাটো

নতুন এই আইন অনুযায়ী কেউ যদি জার্মানিতে টানা পাঁচ বছর বসবাস করেন তা হলে তাকে নাগরিকত্ব দেওয়া হবে। এর আগে এই সময় ছিল আট বছর। আবার বিশেষ বিশেষ ক্ষেত্রে কেউ যদি তিন বছর জার্মানিতে বসবাস করেন, তা হলে তাকেও নাগরিকত্ব দেওয়া হবে। আগে এই সুযোগ দেওয়া হতো পাঁচ বছর পর।

এ ছাড়া জার্মানিতে জন্ম নেওয়া কোনো শিশুর পিতামাতার মধ্যে যদি একজন জার্মানিতে পাঁচ বছর বসবাস করেন, তা হলে সে এমনিতেই নাগরিকত্ব পাবে। এতদিন এই সময় ছিল আট বছর।

এতদিন ধরে ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোর বাসিন্দাদের দ্বৈত নাগরিকত্ব দিয়ে আসছিল জার্মানি। এবার সেই ধারাও শিথিল করা হয়েছে। পরিবর্তিত নিয়ম অনুযায়ী দশকের পর দশক ধরে জার্মানিতে বসবাস করছেন যেসব জার্মান বংশোদ্ভূত তুর্কি, তারাও ভোটার হতে পারবেন।

ওলাফ শুলটজ এই আইনকে স্বাগত জানিয়েছেন। তিনি বলেছেন, যেসব মানুষ জার্মানিতে দশকের পর দশক ধরে বসবাস করে আসছেন তাদের জন্য এই আইন। তবে সরকারের এই উদ্যোগের কঠোর সমালোচনা করেছে বিরোধী দলগুলো। তারা বলছে, এর ফলে জার্মানির নাগরিকত্ব পাওয়াকে সহজলভ্য করে দেওয়া হবে।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট