,

ফেরি ডুবি: ৫০ ফুট পানির নিচে শনাক্ত রজনীগন্ধা, উদ্ধারের চেষ্টা

news-image

শিবালয় (মানিকগঞ্জ) প্রতিনিধি : মানিকগঞ্জের পাটুরিয়ায় পদ্মা নদীতে ডুবে যাওয়া ফেরি রজনীগন্ধা শনাক্ত করেছে ডুবুরি দল। প্রায় ৫০ ফুট পানির নিচ থেকে ফেরিটি উদ্ধারের জন্য রশি বেঁধে দেওয়া হয়েছে।

শনিবার সকাল ৮টা থেকে উদ্ধারকারী জাহাজ প্রত্যয় রজনীগন্ধা ফেরিটি উদ্ধারের চেষ্টা শুরু করে। তবে ফেরির সহকারী মাস্টার নিখোঁজ হুমায়ন কবীরকে এখন পর্যন্ত উদ্ধার করা যায়নি।

আরিচা অফিসের বিআইডব্লিউটিসির ডিজিএম শাহ খালেদ নেওয়াজ বলেন, উদ্ধারকারী জাহাজ হামজা ও রুস্তমের ধারণক্ষমতার চেয়ে ফেরির ওজন বেশি হওয়ায় ফেরিটি উদ্ধার করা সম্ভব হয়নি এর আগে। শুক্রবার বিকেল ৩টা থেকে উদ্ধার কাজ শুরু করেছে প্রত্যয়। ডুবুরি দল নদীতে ডুবে থাকা ফেরিটি শনাক্ত করেছেন। আমরা দ্রুত ফেরি ও ট্রাকগুলো উদ্ধারের চেষ্টা করছি।

তিনি জানান, এখনও ৬টি পণ্যবাহী ট্রাক ও রজনীগন্ধা ফেরির সহকারী মাস্টার হুমায়ন কবীরকে উদ্ধার করা যায়নি।

বুধবার থেকে নদীতে ডুবে থাকা পণ্যবোঝাই ৬টি ট্রাক এখনও উদ্ধার হয়নি। বিআইডব্লিউটি’র উদ্ধারকারী জাহাজ হামজা ও রুস্তম এখন পর্যন্ত একটি কাভার্ড ভ্যান ও দুই পণ্যবাহী ট্রাক উদ্ধার করেছে। বুধবার সকাল ৮টার দিকে পাটুরিয়ায় ৫ নম্বর ঘাটের কাছে ইউটিলিটি ফেরি রজনীগন্ধা ঘনকুয়াশার কারণে নোঙর অবস্থায় পদ্মা নদীতে ডুবে যায়।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট