,

ইজতেমা ও বইমেলায় মেট্রোরেলের সময় সমন্বয়ের চিন্তা

news-image

নিজস্ব প্রতিবেদক : সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, একুশে গ্রন্থমেলা ও বিশ্ব ইজতেমাকে কেন্দ্র করে মেট্রোরেল চলাচলের সময় সমন্বয় করার পরিকল্পনা রয়েছে। বিশ্ব ইজতেমাকে কেন্দ্র করে মেট্রোরেলের সময়সীমা বাড়ানোর তাগিদ আছে। কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে কোন দিন কতটা পর্যন্ত চলবে সেই বিষয়টা ভাবা হবে।

শনিবার রাজধানীর উত্তরার দিয়াবাড়িতে এমআরটি লাইন-৬ এর প্রশাসনিক ভবনে বঙ্গবন্ধু কর্নার উদ্বোধন শেষে তিনি এ কথা জানান। তিনি বলেন, খুবই বৈজ্ঞানিক পদ্ধতিতে মেট্রোরেল চলাচলের প্রযুক্তি সাজানো হয়েছে। কাজেই এর ব্যত্যয় হলে সমস্যা হতে পারে। ইজতেমা এবার দুই ভাগে নাকি এক ভাগে হবে এ বিষয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। বিষয়টা ঠিক হলে আমরা এ ব্যাপারে সুযোগ বাড়িয়ে দেওয়ার চেষ্টা করব।

তিনি বলেন, আরেকটা বিষয় আছে বইমেলা। সময় বৃদ্ধির ব্যাপারটা এক-দেড় ঘণ্টা বিশেষ বিশেষ দিনে প্রসারিত করার অনুরোধ আছে। সেটা বাংলা একাডেমির মহাপরিচালকের সঙ্গে আলাপ করে সিদ্ধান্ত নেওয়া হবে।

উত্তরা থেকে টঙ্গী পর্যন্ত মেট্রোরেল সম্প্রসারণের পরিকল্পনার কথা জানিয়ে সড়ক পরিবহনমন্ত্রী বলেন, ২০৩০ পর্যন্ত ৬টি মেট্রো লাইন আমরা উপহার দেব দেশের জনগণকে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার এটাই অঙ্গীকার। এজন্য সমীক্ষা চলছে। এ মাসে পুরোদমে কাজ শুরু হবে।

এ জাতীয় আরও খবর

ময়মনসিংহে এনসিসি ব্যাংকের স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন ও বৃক্ষবিতরণ অনুষ্ঠিত

বিএসইসির ১৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

অস্ট্রেলিয়ায় বাংলাদেশকে ঘিরে বাড়ছে আগ্রহ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল

গর্ভাবস্থার প্রথম তিন মাসে যা করবেন, যা করবেন না

আপেল সাইডার ভিনেগার খাওয়ার আগে যা জানা জরুরি

ভেনিস ও টরন্টোর পর এবার লন্ডন উৎসবে বাংলাদেশের এই সিনেমা

শেখ হাসিনাকে প্রত্যর্পণ-জ্বালানি সহায়তা নিয়ে যা বলল ভারত