,

উগান্ডা গেলেন পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদ

news-image

নিজস্ব প্রতিবেদক : জোট নিরপেক্ষ আন্দোলনের (ন্যাম) ১৯তম শীর্ষ সম্মেলন এবং গ্রুপ ৭৭ ও চীনের তৃতীয় দক্ষিণ সম্মেলনে বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দিতে উগান্ডায় পৌঁছেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ।

ঢাকা থেকে বৃহস্পতিবার দিনগত রাতে রওনা হয়ে শুক্রবার (১৯ জানুয়ারি) বিকেলে মধ্য উগান্ডার এনটেবে আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে পররাষ্ট্রমন্ত্রীকে অভ্যর্থনা জানান কেনিয়ায় নিযুক্ত ও একই সঙ্গে উগান্ডায় স্বীকৃত বাংলাদেশের হাইকমিশনার তারেক মুহাম্মদ।

ন্যামের প্রাক-শীর্ষ সম্মেলন সেশনে যোগদানরত পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন এসময় উপস্থিত ছিলেন। প্রতিনিধি দলের সদস্য হিসেবে পররাষ্ট্র মন্ত্রণালয়ের জাতিসংঘ উইংয়ের মহাপরিচালক মো. এমদাদুল ইসলাম চৌধুরী মন্ত্রীর সঙ্গে রয়েছেন।

জাতিসংঘের পর বিশ্বের বৃহত্তম রাষ্ট্রজোট হিসেবে ১৯৬১ সালের ১ সেপ্টেম্বর বেলগ্রেডে গঠিত জোট নিরপেক্ষ আন্দোলনে বর্তমান ১২০ সদস্য রাষ্ট্রের পাশাপাশি ২০ পর্যবেক্ষক রাষ্ট্র ও ১০ আন্তর্জাতিক সংস্থার শীর্ষ বৈঠক এবং ১৯৬২ সালের ১৫ জুন জেনেভায় জাতিসংঘের বাণিজ্য ও উন্নয়ন সম্মেলনে সৃষ্ট উন্নয়নশীল ৭৭ দেশের গ্রুপ ও চীনের শীর্ষ পর্যায়ের দক্ষিণ সম্মেলন -এ দুই বহুপাক্ষিক সম্মেলনে যোগদান শেষে মন্ত্রী ২২ জানুয়ারি ঢাকার উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে।

 

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট