মঙ্গলবার, ২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

পাকিস্তান-ইরানের মধ্যে উত্তেজনা কমার ইঙ্গিত

news-image

আন্তর্জাতিক ডেস্ক : হামলা ও পাল্টা হামলার কারণে দুই প্রতিবেশী দেশ ইরান ও পাকিস্তানের মধ্যে যে উত্তেজনা সৃষ্টি হয়েছে সেটি কমে যেতে শুরু করেছে। দুই দেশের কর্মকর্তাদের মধ্যে ‘ইতিবাচক বার্তা আদান-প্রদান’ হওয়ার বিষয়টি ইঙ্গিত করছে— উত্তেজনা অনেকটাই কমে গেছে।

গত বুধবার পাকিস্তানের ভূখণ্ডের ভেতর ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান। এরপর ৪৮ ঘণ্টার মধ্যে ইরান ভূখণ্ডে পাল্টা হামলা চালায় পাকিস্তান। এতে শঙ্কা দেখা দেয়— দুই দেশের মধ্যে বড় সংঘাত শুরু হতে পারে। তবে সেই শঙ্কা কেটে গেছে বলেই ধারণা করা হচ্ছে।

বৃহস্পতিবার ইরানের পররাষ্ট্র সচিব সৈয়দ রসুল মৌসাভি মাইক্রো ব্লগিং সাইটে এক্সে একটি পোস্ট করেন। এতে তিনি জানান, দুই দেশের মধ্যে উত্তেজনা নিরসনে সর্বোচ্চ কাজ করছে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়। তিনি ওই পোস্টে আরও লেখেন, ‘প্রতিবেশী দুই দেশের নেতা ও কর্মকর্তারা জানেন শুধুমাত্র সন্ত্রাসী ও দুই দেশের শত্রুরা এই উত্তেজনার মাধ্যমে উপকৃত হবে।’

তার সেই পোস্টের জবাব দেন পাকিস্তানের পররাষ্ট্র সচিব রহিম হায়াত কোরেশি। তিনি তার ইরানি সহকর্মীকে ‘প্রিয় ভাই’ হিসেবে অভিহিত করেন এবং বলেন পাকিস্তান-ইরান ভ্রাতৃত্বপূর্ণ দেশ এবং তাদের যেসকল সমস্যা আছে সেগুলো আলোচনার মাধ্যমে সমাধান করতে হবে।

এছাড়া দুই দেশের মধ্যে যে বিশ্বাস ও আত্মবিশ্বাস ছিল সেটি পুনর্স্থাপন করতে হবে বলেও উল্লেখ করেন তিনি।

এদিকে ইরানের সঙ্গে চলমান উত্তেজনা নিয়ে শুক্রবার একটি জরুরি বৈঠক ডেকেছেন পাকিস্তানের তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী আনোয়ার উল হক কাকার। সূত্র: জিও নিউজ

 

এ জাতীয় আরও খবর

ভারতের রিয়্যালিটি শোতে বিশেষ অতিথি জয়া আহসান

হানিয়া-সাজালের সঙ্গে বন্ধুত্ব নেই : মাহিরা খান

হাসপাতালে রাম চরণ, অস্ত্রোপচারের পর কেমন আছেন?

৪৫ দিন পর আদ্-দ্বীন হাসপাতালে চিকিৎসাসেবা শুরু মঙ্গলবার

ফের আন্দোলনের হুঁশিয়ারি ককরোচ পার্টির

কলকাতা উপ-হাইকমিশনে প্রথম সচিব হলেন উম্মে মারুফা

সঞ্চয়পত্রে ফিরেছে বিনিয়োগের ইতিবাচক ধারা

জামিননামা গ্রহণ, আজ মুক্তি পেতে পারেন কলিমউল্লাহ

অভিনয়ে অভিষেক হতে যাচ্ছে রোনালদোর

২ হাজার একর খাসজমি অবৈধভাবে দেওয়ায় ভূমি কর্মকর্তা বরখাস্ত

কক্সবাজারে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে দুই বোনসহ নিহত ৩

গ্যাস সংকট কাটতে শুরু করবে আগামী সপ্তাহে: জ্বালানি প্রতিমন্ত্রী