শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

সবচেয়ে বেশি দুর্নীতি রেলে: মন্ত্রী

news-image

বালিয়াকান্দি (রাজবাড়ী) প্রতিনিধি : রেল মন্ত্রণালয়ে সবচেয়ে বেশি দুর্নীতি হয় বলে মন্তব্য করেছেন রেলপথমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা জিল্লুল হাকিম। তিনি বলেন, দুর্নীতির কারণে এই খাত এখনও লাভজনক প্রতিষ্ঠান হতে পারেনি। কীভাবে একে লাভজনক করা যায়, সে ব্যাপারে কাজ করা হবে। এটাই আমার প্রথম চ্যালেঞ্জ।

শুক্রবার রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলা আওয়ামী লীগ আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, রেলখাতকে দুর্নীতিমুক্ত করতে প্রধানমন্ত্রী আমাকে নির্দেশ দিয়েছেন। রেল নিয়ে সরকারপ্রধানের সুদূরপ্রসারী পরিকল্পনা আছে। এর অংশ হিসেবে দেশের সব জেলায় রেলপথ চালু করা হবে। একই সঙ্গে উদ্ধার করা হবে রেলের বেদখল হওয়া সব জমি। এ খাতকে আধুনিকায়ন করে লাভজনক ও প্রযুক্তিনির্ভর করে গড়ে তোলা হবে।

উপজেলা আওয়ামী লীগ সভাপতি আবদুল হান্নান মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান শফিকুল মোর্শেদ আরুজ, পাংশা, বালিয়াকান্দি ও কালুখালী উপজেলা পরিষদের চেয়ারম্যান। এর আগে মন্ত্রী রাজধানীর গোপীবাগে বেনাপোল এক্সপ্রেস ট্রেনে দুর্বৃত্তদের আগুনে নিখোঁজ শিক্ষার্থী কালুখালীর মৃগী ইউনিয়নের গাঙবোতমদিয়া গ্রামের বাসিন্দা আবু তালহার বাড়িতে যান। সেখানে তাঁর স্বজনদের সান্ত্বনা দেন এবং আবু তালহার নামে একটি সড়ক স্থাপনের ঘোষণা দেন।

এ জাতীয় আরও খবর

রাষ্ট্রপতির পদত্যাগ হলে সাংবিধানিক প্রক্রিয়া অনুসরণ: স্বরাষ্ট্রমন্ত্রী

মালদ্বীপের প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে বাংলাদেশ হাইকমিশনারের বৈঠক

বোয়ালখালীতে ৫ শ্রমিকের মৃত্যু, মামলা ছাড়াই চলছে সমঝোতার চেষ্টা

১৭ বছর পর ইংল্যান্ড সফরে বাংলাদেশ, টেস্ট হবে লর্ডসে

২৭ জুলাই থেকে চট্টগ্রাম বোর্ডের HSCপরীক্ষা শুরু

ব্রিকস সম্মেলনে যোগ দিতে তারেক রহমানকে মোদির আমন্ত্রণ

গাজী নজরুলের বহিষ্কার জানিয়ে ইসিকে চিঠি জামায়াতের

ইরান ইস্যুতে কঠিন কূটনৈতিক চাপে ট্রাম্প

মানবিক সহায়তায় আলোচনায় ‘আমরা বিএনপি পরিবার’

২০৩৪ সালে ট্রিলিয়ন ডলারের অর্থনীতির লক্ষ্য বাংলাদেশের

শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ড. খলিলুরের বৈঠক

তথ্যমন্ত্রীর নামে ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট, সতর্কবার্তা