,

বাড়িতে আগুন, প্রাণে বাঁচলেন অভিনেত্রী

news-image

বিনোদন ডেস্ক : অল্পের জন্য দুর্ঘটনা থেকে রেহাই পেয়েছেন কলকাতার অভিনেত্রী পূজা বন্দ্যোপাধ্যায় ও তার পরিবার। গ্যাস সিলিন্ডার লিক করে আগুন লেগেছিল তার বাড়িতে। ভারতের একাধিক সংবাদমাধ্যমের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

জানা যায়, গ্যাস সিলিন্ডার লিক হয়ে আগুন লাগে পূজার বাড়িতে। বাড়িতে তখন উপস্থিত ছিলেন পূজা ও তার পরিবার। তবে আগুন লাগলেও, অভিনেত্রী ও তার পরিবারের কোনো ক্ষতি হয়নি।

এই দুর্ঘটনার পর নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে পূজা লিখেছেন, ‘অল্পের জন্য বেঁচে গিয়েছি। বাড়িতে আগুন লেগে গিয়েছিল। ভগবানের কৃপায় আমি এবং আমার পরিবার এই দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেয়েছি।’ পূজার পোস্ট দেখে উদ্বেগ প্রকাশ করেছেন ভক্তরা।

উল্লেখ্য, আপাতত নতুন কাজ নিয়ে ব্যস্ততা পূজা। তাকে আগামীতে দেখা যাবে ক্যাবারে সিরিজে নর্তকী চরিত্রে। আড্ডাটাইমসের নতুন সিরিজ ‘ক্যাবারে’-তে মুখ্য চরিত্রে অভিনয় করছেন তিনি। এই সিরিজে আরও অভিনয় করেছেন সত্যম ভট্টাচার্য, শান্তিলাল মুখোপাধ্যায়। ক্যাবারে নর্তকী চরিত্রে পূজার ফার্স্ট লুক দর্শকের প্রশংসা কুড়িয়েছে।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট