,

পাকিস্তান সীমান্তে ইরানের কর্নেলকে গুলি করে হত্যা

news-image

আন্তর্জাতিক ডেস্ক : ইরানের পাকিস্তান সীমান্তবর্তী এলাকায় সশস্ত্র গোষ্ঠী জইশ আল আদল এর হামলায় দেশটির বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) কর্নেল হোসেইন আলি জাভদানফারসহ তিনজন নিহত হয়েছেন। ইতিমধ্যে হামলার দায় স্বীকার করেছে গোষ্ঠীটি।

আইআরজিসি থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়, সীমান্তবর্তী সারভান প্রদেশে সাংস্কৃতিক কার্যক্রম বিষয়ক এক মিশনে ছিলেন জাভদানফার। সেখানেই তাকে দুই দেহরক্ষীসহ খুন করা হয়।

একদিন আগেই এই গোষ্ঠীকে লক্ষ্য করে পাকিস্তানি ভূখণ্ডে ড্রোন ও মিসাইল হামলা চালিয়েছিল ইরান। জইশ আল আদল জানায়, ইরানের ক্ষেপণাস্ত্র তাদের সদস্যের বাড়িতে আঘাত এনেছে। এতে দুইজন শিশু নিহত হয়েছে। আহত হয়েছেন দুজন নারী ও এক কিশোরী।

এদিকে ইরানের হামলাকে অবৈধ আখ্যা দিয়ে আজ বুধবার ইরানি ভূখণ্ডে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে পাকিস্তানও।

ইরানি সংবাদমাধ্যম ইরান ইন্টারন্যাশনাল এর প্রতিবেদনে বলা হয়, , ২০১২ সালে প্রতিষ্ঠিত এই জঙ্গিগোষ্ঠী পাকিস্তান থেকেই নিজেদের কার্যক্রম পরিচালনা করে। এর আগেও সীমান্তবর্তী অঞ্চলে তাদের সঙ্গে সংঘর্ষে জড়িয়েছে ইরান।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট