,

বাড়ানোর একদিন পরই কমলো সোনার দাম

news-image

নিজস্ব প্রতিবেদক : রেকর্ড বৃদ্ধির একদিন পর সোনার দাম কমানোর ষোষণা দিয়েছেন জুয়েলারি ব্যবসায়ীরা। প্রতি ভরিতে ১ হাজার ৭৫০ টাকা কমিয়ে ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম হবে এক লাখ ১০ হাজার ৬৯১ টাকা। আজকে যার দাম ছিল ১ লাখ ১২ হাজার ৪৪১ টাকা।

বৃহস্প‌তিবার (১৮ জানুয়ারি) বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের (বাজুস) মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ স্থায়ী কমিটির চেয়ারম্যান মাসুদুর রহমানের স্বাক্ষর করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

সার্বিক পরিস্থিতি বিবেচনায় সোনার নতুন দাম নির্ধারণ করা হয়েছে বলে জানিয়েছে বাজুস। শুক্রবার (১৯ জানুয়ারি) থেকে নতুন দাম কার্যকর করা হবে।

গতকাল বুধবার সোনার ভরি ১ হাজার ৪০০ টাকা বাড়িয়ে ১ লাখ ১২ হাজার ৪৪১ টাকা নির্ধারণ করা হয়েছিল। যা দেশের ইতিহাসে সোনার সর্বোচ্চ দাম।

এর আগে, গত বছরের ২৩ ডিসেম্বর সর্বশেষ সোনার দাম সমন্বয় করেছিল বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন। সে সময় ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ১ লাখ ১১ হাজার ৪১ টাকা, ২১ ক্যারেটের সোনার দাম ১ লাখ ৬ হাজার ২৬ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ৯০ হাজার ৮৬৩ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরির দাম ৭৫ হাজার ৬৯৯ টাকা নির্ধারণ করা হয়।

উল্লেখ্য, ২০২৩ সালেই ২৯ বার সোনার দাম সমন্বয় করছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট