মঙ্গলবার, ২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

৪ মামলায় আমীর খসরুর জামিন

news-image

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর রমনা ও পল্টন মডেল থানায় করা নাশকতার পৃথক চার মামলায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরীকে অন্তর্বর্তীকালীন জামিন দিয়েছেন আদালত। পৃথক আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম তোফাজ্জল হোসেন বৃহস্পতিবার শুনানি শেষে এ জামিন মঞ্জুর করেন। এ নিয়ে ১০ মামলার মধ্যে দুই দফায় ছয় মামলায় জামিন পেলেন তিনি।

আমীর খসরুর আইনজীবী সৈয়দ জয়নুল আবেদীন মেজবাহ বলেন, পৃথক দুই থানায় আট মামলার মধ্যে চার মামলায় জামিন পেয়েছেন আমীর খসরু। তবে অন্য চার মামলায় নথি না থাকায় শুনানি হয়নি। আশা করি, সংশ্লিষ্ট আদালতে মামলার নথি এলে জামিন শুনানি অনুষ্ঠিত হবে এবং তিনি জামিন পাবেন।

এদিন দুপুরে আমীর খসরুকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়। এ সময় তাকে ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতের হাজতখানায় রাখা হয়। পরে হাজতখানা থেকে তাকে এজলাসে নেওয়া হয়।

গত ২৮ অক্টোবরের ঘটনায় তার বিরুদ্ধে রমনা ও পল্টন মডেল থানায় পৃথক ১০ মামলা হয়। এর মধ্যে তিনি পল্টন মডেল থানার পৃথক দুই মামলায় জামিন পেয়েছিলেন। গত ২ নভেম্বর রাতে গুলশানের বাসা থেকে আমির খসরু মাহমুদ চৌধুরীকে গ্রেপ্তার করে ডিবি। পরদিন তার ৬ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। ৯ নভেম্বর রিমান্ড শেষে তাকে কারাগারে পাঠানো হয়। এরপর থেকে তিনি কারাগারে আছেন।

এ জাতীয় আরও খবর

ভারতের রিয়্যালিটি শোতে বিশেষ অতিথি জয়া আহসান

হানিয়া-সাজালের সঙ্গে বন্ধুত্ব নেই : মাহিরা খান

হাসপাতালে রাম চরণ, অস্ত্রোপচারের পর কেমন আছেন?

৪৫ দিন পর আদ্-দ্বীন হাসপাতালে চিকিৎসাসেবা শুরু মঙ্গলবার

ফের আন্দোলনের হুঁশিয়ারি ককরোচ পার্টির

কলকাতা উপ-হাইকমিশনে প্রথম সচিব হলেন উম্মে মারুফা

সঞ্চয়পত্রে ফিরেছে বিনিয়োগের ইতিবাচক ধারা

জামিননামা গ্রহণ, আজ মুক্তি পেতে পারেন কলিমউল্লাহ

অভিনয়ে অভিষেক হতে যাচ্ছে রোনালদোর

২ হাজার একর খাসজমি অবৈধভাবে দেওয়ায় ভূমি কর্মকর্তা বরখাস্ত

কক্সবাজারে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে দুই বোনসহ নিহত ৩

গ্যাস সংকট কাটতে শুরু করবে আগামী সপ্তাহে: জ্বালানি প্রতিমন্ত্রী