,

উত্তরা-মতিঝিলে মেট্রোরেল চলাচলের সময় বাড়ল

news-image

নিজস্ব প্রতিবেদক : মতিঝিল থেকে উত্তরা পর্যন্ত মেট্রোরেল চলাচলের সময় আরও বাড়ল। সকাল ৭টা ১০ মিনিট থেকে রাত ৮টা ৪০ মিনিট পর্যন্ত চলবে ট্রেন। শনিবার (২০ জানুয়ারি) থেকে নতুন এ সিডিউল কার্যকর হবে।

মেট্রারেল পরিচালনাকারী কর্তৃপক্ষ ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) পক্ষ থেকে বৃহস্পতিবার অফিস আদেশে এ তথ্য জানানো হয়।

এর আগে গত ডিসেম্বর মাসের শুরুতে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ব্যবস্থাপনা পরিচালক এম এ এন ছিদ্দিক জানিয়েছিলেন মধ্যরাত পর্যন্ত মেট্রোরেল চলাচলে অন্তত ৬ মাস সময় লাগতে পারে। তিনি বলেন, মতিঝিল অংশের সব স্টেশন চালু হলে আগারগাঁও অংশের সঙ্গে সময় সমন্বয় করে রাত সাড়ে ৮টা পর্যন্ত মেট্রোরেল চলবে। পরে সফটওয়্যার আপডেট করে মধ্যরাত পর্যন্ত পুরোপুরি মেট্রোরেল চলাচল করবে। এক্ষেত্রে প্রায় ৬ মাস সময় লাগতে পারে।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট