মঙ্গলবার, ২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

জিয়াউর রহমানের জন্মবার্ষিকীতে বিএনপির কর্মসূচি ঘোষণা

news-image

নিজস্ব প্রতিবেদক : বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের ৮৮তম জন্মবার্ষিকী উপলক্ষে দুই দিনের কর্মসূচি ঘোষণা করেছে দলটি। বুধবার সকালে রাজধানীর নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

তিনি জানান, জিয়াউর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে বৃহস্পতিবার বেলা ২টায় রমনায় ইন্সটিটিউট অব ইঞ্জিনিয়ার্সে বিএনপির উদ্যোগে আলোচনা সভা এবং শুক্রবার বেলা ১১টায় শেরেবাংলা নগরে জিয়ার কবরে ফাতেহা পাঠ ও পুস্পস্তবক অর্পণ করা হবে। এতে বিএনপির স্থায়ী কমিটির সদস্যসহ কেন্দ্রীয় নেতাকর্মীরা উপস্থিত থাকবেন।

এছাড়া দলের কেন্দ্রীয় কার্যালয়সহ দেশব্যাপী দলীয় কার্যালয়গুলোতে দলীয় পতাকা উত্তোলন করা হবে বলেও জানান রিজভী।

দিবসটি উপলক্ষে পোস্টার ও পত্রিকায় ক্রোড়পত্র প্রকাশ করা হবে। এছাড়া দলের অঙ্গ, সহযোগী ও বিভিন্ন পেশাজীবী সংগঠন দিবসটি উপলক্ষে আলোচনা সভা ও শীতবস্ত্র বিতরণ করবে। আর সারাদেশে বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনগগুলো আলোচনা সভাসহ অন্যান্য কর্মসূচি পালন করবে।

এ জাতীয় আরও খবর

ভারতের রিয়্যালিটি শোতে বিশেষ অতিথি জয়া আহসান

হানিয়া-সাজালের সঙ্গে বন্ধুত্ব নেই : মাহিরা খান

হাসপাতালে রাম চরণ, অস্ত্রোপচারের পর কেমন আছেন?

৪৫ দিন পর আদ্-দ্বীন হাসপাতালে চিকিৎসাসেবা শুরু মঙ্গলবার

ফের আন্দোলনের হুঁশিয়ারি ককরোচ পার্টির

কলকাতা উপ-হাইকমিশনে প্রথম সচিব হলেন উম্মে মারুফা

সঞ্চয়পত্রে ফিরেছে বিনিয়োগের ইতিবাচক ধারা

জামিননামা গ্রহণ, আজ মুক্তি পেতে পারেন কলিমউল্লাহ

অভিনয়ে অভিষেক হতে যাচ্ছে রোনালদোর

২ হাজার একর খাসজমি অবৈধভাবে দেওয়ায় ভূমি কর্মকর্তা বরখাস্ত

কক্সবাজারে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে দুই বোনসহ নিহত ৩

গ্যাস সংকট কাটতে শুরু করবে আগামী সপ্তাহে: জ্বালানি প্রতিমন্ত্রী