মঙ্গলবার, ২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

এভাবে বললে তো বিচার ব্যবস্থা ভেঙে পড়বে: নুরকে হাইকোর্ট

news-image

নিজস্ব প্রতিবেদক : বিচারকদের বিরুদ্ধে আপত্তিকর বক্তব্য দেওয়ার অভিযোগে গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হকের আদালত অবমাননার বিষয়ে শুনানি পিছিয়ে আগামী ১৫ ফেব্রুয়ারি দিন ধার্য করেছেন হাইকোর্ট। ওই দিন তাকে আদালতে হাজির থাকতে হবে।

নুরের আইনজীবীর সময় আবেদনের পরিপ্রেক্ষিতে আজ বুধবার বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি রাজিক–আল–জলিলের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
আদালতে নুরের পক্ষে আইনজীবী ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী এ জে মোহাম্মদ আলী ও কায়সার কামাল। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল কাজী মাঈনুল হাসান।

গত ৭ ডিসেম্বর অবরোধের সমর্থনে বিক্ষোভ মিছিল, সড়ক অবরোধ ও সমাবেশ করে গণঅধিকার পরিষদ। সেদিন দুপুর ১২টায় পুরানা পল্টন আল রাজী কমপ্লেক্সের সামনে থেকে মিছিল শুরু হয়ে পল্টন মোড় ঘুরে বিজয়নগর পানির ট্যাংক এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

ওই সমাবেশে আদালতের বিচারকদের বিরুদ্ধে আপত্তিকর বক্তব্য দিয়েছিলেন গণঅধিকার পরিষদের (একাংশ) সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর।
নুরুল হকের দেওয়া বক্তব্য নিয়ে ৭ ডিসেম্বর একটি দৈনিকে প্রতিবেদন প্রকাশিত হয়। এ প্রতিবেদন নজরে আসার পর স্বপ্রণোদিত হয়ে হাইকোর্ট ১৭ ডিসেম্বর রুল জারি করে নুরকে তলব করেন। রুল অনুযায়ী নুর আজ আদালতে হাজির হন। আদালতে হলফনামা জমা দেওয়ার জন্য নুরের আইনজীবী সময় চান। আদালত ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত সময় দেন।

নুরের আইনজীবীর ভাষ্য, পত্রিকায় যেভাবে এসেছে নুরের বক্তব্য সে রকম নয়। নুর প্রতিষ্ঠানকে (বিচার বিভাগ) টাচ করার ইনটেনশন ছিলা না।
তখন আদালত বলেন, আমরাও চাই ভিন্ন হোক। এভাবে হলে তো বিচারব্যবস্থা ভেঙে পড়বে।

আইনজীবী আরও বলেন, (নুর) যে কনটেক্সে বলছে, সেটা তুলে ধরা হবে।

আদালত বলেন, আপনারা রাজনীতিবিদরা এমন কিছু বলবেন না যাতে জনগণ বিভ্রান্ত হয়। এরপর আদালত ১৫ ফেব্রুয়ারি দিন নির্ধারণ করেন।

পরে কায়সার কামাল বলেন, ‘উনি (নুরুল হক) যে বক্তব্য দিয়েছেন আইনজীবী হিসেবে তা আমরা পেয়েছি। ভিডিওটা দেখে আমাদের কাছে মনে হয়েছে যেভাবে বক্তব্যটা পত্রিকায় এসেছে হয়তোবা সেভাবে বক্তব্য দেওয়ার জন্য মিন করেননি। ইনটেনশনটা ভিন্ন ছিল। আমরা যে রিপ্লাই দিব, আশা করি আদালত সন্তুষ্ট হবেন।’

এ জাতীয় আরও খবর

ভারতের রিয়্যালিটি শোতে বিশেষ অতিথি জয়া আহসান

হানিয়া-সাজালের সঙ্গে বন্ধুত্ব নেই : মাহিরা খান

হাসপাতালে রাম চরণ, অস্ত্রোপচারের পর কেমন আছেন?

৪৫ দিন পর আদ্-দ্বীন হাসপাতালে চিকিৎসাসেবা শুরু মঙ্গলবার

ফের আন্দোলনের হুঁশিয়ারি ককরোচ পার্টির

কলকাতা উপ-হাইকমিশনে প্রথম সচিব হলেন উম্মে মারুফা

সঞ্চয়পত্রে ফিরেছে বিনিয়োগের ইতিবাচক ধারা

জামিননামা গ্রহণ, আজ মুক্তি পেতে পারেন কলিমউল্লাহ

অভিনয়ে অভিষেক হতে যাচ্ছে রোনালদোর

২ হাজার একর খাসজমি অবৈধভাবে দেওয়ায় ভূমি কর্মকর্তা বরখাস্ত

কক্সবাজারে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে দুই বোনসহ নিহত ৩

গ্যাস সংকট কাটতে শুরু করবে আগামী সপ্তাহে: জ্বালানি প্রতিমন্ত্রী